মালদ্বীপে মদিনা জামাতের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী দোয়া ও মোনাজাত

ভারত মহাসাগরের বুকে অবস্থিত প্রায় ১২০০ প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ তার নৈসর্গিক নীল জলরাশি, প্রবাল প্রাচীর এবং ধবধবে সাদা বালির সৈকতের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। মালদ্বীপ শাখা মদিনা জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ণমিলনী দোয়া ও মাহফিল। শুক্রবার (৫ জুন) এ ঈদ পূর্ণমিলনী দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় সময় রাত ১০টায় মালদ্বীপের রাজধানী মালের একটি স্থানীয় রেস্তোরাঁয়। সেখানে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী পেশাজীবীরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

ভারত মহাসাগরের বুকে অবস্থিত প্রায় ১২০০ প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ তার নৈসর্গিক নীল জলরাশি, প্রবাল প্রাচীর এবং ধবধবে সাদা বালির সৈকতের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। মালদ্বীপ শাখা মদিনা জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ণমিলনী দোয়া ও মাহফিল।

শুক্রবার (৫ জুন) এ ঈদ পূর্ণমিলনী দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় সময় রাত ১০টায় মালদ্বীপের রাজধানী মালের একটি স্থানীয় রেস্তোরাঁয়। সেখানে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী পেশাজীবীরা।

আয়োজিত অনুষ্ঠানে মদিনা জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক, প্রবাসী সাংবাদিক মো. আল আমিনের সঞ্চালনায় এবং মদিনা জামাতের শুভাকাঙ্ক্ষী হাফেজ মাওলানা ইসরাফিল হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মাসুম বিল্লাহ।

দোয়া ও মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিকভাবে ইসলামিক আলোচনা পেশ করেন হজরত মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ মো. রিফাতুল ইসলাম, মদিনা জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন প্রধান অতিথি মো. খলিলুর রহমান।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা বিএনপির সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, মো. আবু আহাম্মেদ সেলিম মিয়া, প্রবাসী পেশাজীবী মো. জামাল হোসেন, মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, মো. জানে আলম, মো. সুন্নী, মো. মোখলেছুর রহমান, কাজী তৌহিদুল ইসলাম, মো. সেলিম মিয়া, মো. সোহেলসহ প্রবাসী সাংবাদিকবৃন্দ।

পরিশেষে সকল দেশের উন্নতি ও সমৃদ্ধি, কবরবাসীর রুহের মাগফিরাত, সকল প্রবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আবদুল্লাহ কাদের/ সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'