মালদ্বীপে অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে হাইকমিশনের প্রতিনিধিদল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত এডিকে  হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদের (পাসপোর্ট নং-A06660114) শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল।

বুধবার (১০ জুন) দূতাবাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন। প্রতিনিধিদলের সদস্যরা হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তারা ইউসুফ মাহমুদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা ইউসুফ মাহমুদ জীবিকার সন্ধানে সাত বছর আগে মালদ্বীপে পাড়ি জমান। সম্প্রতি কর্মস্থলে সংঘটিত এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। বর্তমানে তিনি রাজধানী মালের এডিকে হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষায় বাংলাদেশ হাইকমিশনের এ মানবিক উদ্যোগ প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে তাঁর পরিবার, স্বজন এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আবদুল্লাহ কাদের/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে