প্রবাস
দক্ষিণ কোরিয়ায় সফররত এনসিপি নেতৃবৃন্দকে নাগরিক সংবর্ধনা
দক্ষিণ কোরিয়ায় সফর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতসহ নেতৃবৃন্দকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অসুস্থ প্রবাসীকে হাসপাতালে দেখতে মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মাওলানা মো. নজরুল ইসলাম, মদিনার জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন এবং আহ্বায়ক প্রবাসী সাংবাদিক মো. আল আমিন। তারা হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় তারা ইউসুফ মাহমুদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসা ও সহায়তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মালদ্বীপের টুনা শিল্পে বাংলাদেশের জন্য নতুন বাণিজ্য সম্ভাবনা
মালদ্বীপের বিশ্বখ্যাত টুনা শিল্পকে কেন্দ্র করে বাংলাদেশে মৎস্য আহরণ, বাণিজ্য, বিনিয়োগ ও রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (৮ জুন) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের মৎস্য, কৃষি ও মহাসাগরীয় সম্পদবিষয়ক মন্ত্রী আহমেদ শিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে মৎস্য, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং নীল অর্থনীতি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পর্তুগালের জনপ্রিয় সংগীতশিল্পী শামসুল ইসলাম ও কাজী মইনুর ইসলাম। তাঁদের পরিবেশিত কাওয়ালী সংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়। প্রথমবারের মতো এমন আয়োজন করায় উপস্থিত সবাই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও নিয়মিত ও মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানান।
ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, পেছনে লুকানো ভয়ংকর সত্য উন্মোচন
ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। পরকীয়া, গোপন দ্বিতীয় বিয়ে, পারিবারিক দ্বন্দ্ব ও অর্থনৈতিক বিরোধ—সব মিলিয়ে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী দুই ভাই হুমায়ুন ফকির ও নয়ন ফকিরকে ঘিরে এই ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে।
বৃহস্পতিবার দেশে ফিরছে ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ
স্থানীয় পুলিশ মরদেহ শনাক্তের পর তা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। শনিবার (২ মে) সকালে টাম্পা পুলিশ আনুষ্ঠানিকভাবে মরদেহটি বুঝিয়ে দেয়। পরে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির অকাল মৃত্যুতে ফ্লোরিডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও বিরাজ করছে গভীর শোক ও ক্ষোভ।
যেভাবে খুজে পাওয়া গেল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির লাশ
শেরিফ চ্যাড ক্রনিস্টারের বরাতে জানা যায়, কায়াক নিয়ে মাছ ধরতে যাওয়া ওই জেলে প্রথমে তার মাছ ধরার সুতা ঝোপে আটকে যেতে দেখেন। সুতা ছাড়াতে ঝোপের কাছে গেলে তীব্র দুর্গন্ধ পান তিনি। পরে পানিতে ভাসমান অবস্থায় থাকা একটি প্লাস্টিক ব্যাগ দেখতে পান, যার ভেতরে ছিল মরদেহ। ব্যাগটি আংশিক খোলা অবস্থায় ছিল এবং লোনা পানি প্রবেশ করেছিল।
শাপলা চত্বর হত্যাকাণ্ডে আগেই দেয়া হয়েছিল হুমকি: মাওলানা ইবনে মুসাব্বির
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার ১৩ বছর পূর্ণ হয়েছে আজ। দিনটির স্মৃতি এখনো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আলোচিত অধ্যায়। দিনটিকে 'মর্মান্তিক ও বিভীষিকাময়' উল্লেখ করে ওই দিনের অভিজ্ঞতা তুলে ধরেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল করিম ইবনে মুসাব্বির।
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি
পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে। একই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য এবং রেস্টুরেন্ট ও ট্যুরিজম খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা রেস্টুরেন্ট খাতে খ্যাতি লাভ করলেও পর্তুগালে ফিউশনভিত্তিক রেস্টুরেন্ট উদ্যোগ তুলনামূলকভাবে কম ছিল। বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসা প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় একটি খাত হিসেবে আবির্ভূত হচ্ছে।
আদালতে হাজির হয়ে যা বললেন নিহত লিমন–বৃষ্টির বন্ধুরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের রুমমেট সন্দেহভাজন হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) হিলসবরো কাউন্টির একটি আদালত অভিযুক্ত আবুঘরবেহকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। ওই দিন আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে বাংলাদেশিদের একটি দল উপস্থিত ছিল, যাদের বেশিরভাগই নিহত দুই শিক্ষার্থীর সহপাঠী ও বন্ধু।
পর্তুগাল থেকে লন্ডনের রাজনীতিতে বাংলাদেশির মিজানের লড়াই
পর্তুগালের লিসবনে যখন প্রবাসী বাংলাদেশিদের সাফল্য নিয়ে আলাপ হয়, তখন এখন আর কেবল স্থানীয় ব্যবসার কথা ওঠে না। পর্তুগালের থেকে গিয়ে ইউরোপের বড় বড় শহরে আমাদের প্রবাসীরা কীভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেই আলোচনা এখন তুঙ্গে। এই আলোচনার কেন্দ্রে আছেন বরিশালের সন্তান মিজানুর রহমান খান। লিসবন প্রবাসী বাংলাদেশিদের কাছে অত্যন্ত পরিচিত এই মুখ এখন লন্ডনের টাওয়ার হ্যামলেটস নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন।
প্রবাসী পেশাজীবী ও সাংবাদিকদের নিয়ে পর্তুগাল ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল
প্রবাসী পেশাজীবী ও সাংবাদিকদের সম্মানে পর্তুগাল শাখা বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।