শাপলা চত্বর হত্যাকাণ্ডে আগেই দেয়া হয়েছিল হুমকি: মাওলানা ইবনে মুসাব্বির

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার ১৩ বছর পূর্ণ হয়েছে আজ। দিনটির স্মৃতি এখনো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আলোচিত অধ্যায়। দিনটিকে 'মর্মান্তিক ও বিভীষিকাময়' উল্লেখ করে ওই দিনের অভিজ্ঞতা তুলে ধরেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল করিম ইবনে মুসাব্বির।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার ১৩ বছর পূর্ণ হয়েছে আজ। দিনটির স্মৃতি এখনো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আলোচিত অধ্যায়। দিনটিকে 'মর্মান্তিক ও বিভীষিকাময়' উল্লেখ করে ওই দিনের অভিজ্ঞতা তুলে ধরেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল করিম ইবনে মুসাব্বির।

তিনি জানান, সমাবেশে নিজের বক্তব্য শেষ হওয়ার পর অন্যান্য আলেম-ওলামারা তাকে নিরাপত্তার ব্যবস্থা করে সেখান থেকে সরিয়ে নেন। পরবর্তীতে তিনি লালবাগ মাদ্রাসায় আশ্রয় নেন। সেখানে অবস্থানকালে তার মোবাইল ফোনে কল আসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলামের কাছ থেকে।

মাওলানা আব্দুল করিম দাবি করেন, ওই ফোনালাপে মন্ত্রী তাকে মাগরিবের আযানের আগেই শাপলা চত্বর থেকে সমাবেশকারীদের সরে যেতে নির্দেশ দিতে বলেন। অন্যথায় সেখানে বড় ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়।

তিনি বলেন, 'তিনি (সৈয়দ আশ্রাফ) স্পষ্ট করে বলেন, যদি তারা না সরে যায়, তাহলে শাপলা চত্বর মেসাকার হয়ে যাবে।'

তবে এমন সতর্কবার্তার পরও হেফাজতে ইসলামের সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা স্থান ত্যাগ করেননি জানিয়ে হেফাজতে ইসলামের সাবেক এই নেতা বলেন, 'পরবর্তীতে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হলে পরিস্থিতি সহিংস রূপ নেয়, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।'

উল্লেখ্য, সে সময় হেফাজতে ইসলামের আমীর ছিলেন শাহ আহমদ শফী। সংগঠনটি ১৩ দফা দাবিতে রাঝধানীর মতিঝিলের শাপলা চত্বরে ওই সমাবেশের আয়োজন করেছিল। ৫ মে রাতের সহিংসতায় এখন পর্যন্ত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

যদিও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহতের সংখ্যা এরচেয়ে কয়েকগুণ বেশি। তাই, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বারবার শাপলা চত্বরের ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি এখনো উঠে আসছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'