মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৪:২৮
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দাপ্তরিক প্রয়োজনে বাইরে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে ইমিগ্রেশন বিভাগের চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এ বিষয়ে সতর্ক করা হয়।

হাইকমিশন জানায়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের চলমান দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনের আশপাশ এবং নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

https://www.soddosongbad.com/storage/uploads/29-14-09-2026-08-12-39.png

ঘটনাটি জানার পর বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে। পরে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ওই প্রবাসীদের পাসপোর্টসংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের প্রমাণ এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করা হয়।

নথিপত্র যাচাই শেষে জিজ্ঞাসাবাদের আওতায় থাকা বাংলাদেশি নাগরিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে হাইকমিশন।

এ ধরনের পরিস্থিতি এড়াতে মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশিকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে হাইকমিশন। বিশেষ করে যেকোনো দাপ্তরিক কাজে বাইরে বের হওয়ার সময় বৈধ ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশন আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার