ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, পেছনে লুকানো ভয়ংকর সত্য উন্মোচন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। পরকীয়া, গোপন দ্বিতীয় বিয়ে, পারিবারিক দ্বন্দ্ব ও অর্থনৈতিক বিরোধ—সব মিলিয়ে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী দুই ভাই হুমায়ুন ফকির ও নয়ন ফকিরকে ঘিরে এই ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে।

পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, হুমায়ুন ফকিরের ব্যক্তিগত জীবন ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। প্রথম স্ত্রী আমেনা আফরিন থাকা সত্ত্বেও তিনি চাচাতো বোন তায়েবার সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরে দেশে এসে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ে পরিবার মেনে না নেওয়ায় বাবা-মা ও ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠে।

পরিবার জানায়, দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তোলাকে কেন্দ্র করে হুমায়ুনের বাবা দেলোয়ার হোসেন ক্ষোভে ওই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এতে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই নয়নের সঙ্গে তার বিরোধ আরও বাড়ে।

আর্থিক বিষয়ও দ্বন্দ্বকে তীব্র করে তোলে। হুমায়ুন নিজ খরচে নয়নকে ইতালি নিলেও পরে নয়ন বিভিন্ন সময়ে প্রায় ২০ লাখ টাকা পরিশোধ করেন। এরপরও পরিবারের ব্যয়ের অর্ধেক, অর্থাৎ ৮ লাখ টাকা নয়নের কাছে দাবি করেন হুমায়ুন। পরিবারের ভাষ্য, নয়ন টাকা দিতে রাজি থাকলেও এর আগেই তাকে হত্যা করা হয়।

নিহতের বোন দিলারা আক্তার এই ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। অন্যদিকে প্রথম স্ত্রী আমেনা আফরিন অভিযোগ করেন, হুমায়ুন দীর্ঘদিন ধরে তাকে মানসিক নির্যাতন করেছেন এবং ভরণপোষণ দিতেন না।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইতালির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নয়ন ফকির বড় ভাইয়ের বাসার নিচে বৈদ্যুতিক সাইকেল চার্জ দিতে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা হুমায়ুন পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। হত্যার পর ভিডিও কলে মরদেহ দেশে থাকা মা-বাবাকে দেখানোর অভিযোগও উঠেছে, যা ঘটনাটিকে আরও নৃশংস করে তুলেছে।

বর্তমানে অভিযুক্ত হুমায়ুন ইতালিয়ান পুলিশের হেফাজতে রয়েছেন এবং স্থানীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের মতে, পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, অবৈধ সম্পর্ক ও অর্থনৈতিক দ্বন্দ্ব মিলেই এ মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে। প্রবাসে থাকা পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগের ঘাটতি ও মানসিক চাপও এ ধরনের ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র: কালবেলা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড