মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানোস্থ সোনারগাঁও রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি, সংবাদশ্রমিক আলহাজ রিয়াজুল ইসলাম কাওছার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত দলই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, অর্থবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সদস্য আশিফ শাহরিয়ার রাজিব, সদস্য সাইফুল ইসলাম মোল্লাসহ অন্যরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানোস্থ সোনারগাঁও রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি, সংবাদশ্রমিক আলহাজ রিয়াজুল ইসলাম কাওছার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত দলই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, অর্থবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সদস্য আশিফ শাহরিয়ার রাজিব, সদস্য সাইফুল ইসলাম মোল্লাসহ অন্যরা।

মিলান বাংলা প্রেসক্লাব ইতালির পক্ষ থেকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করে ইতালিয়ান লাইসেন্স (পাতেন্তা) প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাস রোম এবং কনসুলেট জেনারেল মিলানের প্রতি শক্ত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইতালিয়ান অথরিটির সঙ্গে সমন্বয় করার জোর অনুরোধ জানানো হয়।

এ ছাড়া প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের মরদেহ বিনা শর্তে সরকারি খরচে দেশে প্রেরণ, প্রণোদনা নয় বরং প্রবাসীদের পেনশন প্রদান এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রবাসী কার্ড গ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে বাংলাদেশে আগারগাঁওয়ে আটকে থাকা বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্টের সব ধরনের ত্রুটি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে অতি দ্রুত প্রদানের জোর দাবি জানানো হয় সংশ্লিষ্ট দপ্তরের প্রতি।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। দীর্ঘদিন ধরেই মিলান বাংলা প্রেসক্লাব প্রবাসীদের অধিকার নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। শেষে নৈশভোজের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'