পর্তুগালে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘রাজু ল’-এর যাত্রা শুরু, অভিবাসন ও বিনিয়োগে নতুন দিগন্তের সূচনা

তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বৈধভাবে পর্তুগালে আসতে আগ্রহী, তারা ‘রাজু ল’-এর সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা নিয়ে সঠিক ও নিরাপদ প্রক্রিয়ায় অভিবাসনের সুযোগ পেতে পারেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত ব্যক্তি—তারা বর্তমানে বৈধ বা অবৈধ অবস্থায় থাকলেও—যদি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, তবে নির্ধারিত আইনগত শর্ত, যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করে সেই সুযোগ অর্জন করা সম্ভব।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য ল’ ফার্ম  ‘রাজু ল’ ইউরোপে তাদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে পর্তুগালে আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) লিসবনের ওদিভেলাসে নিজস্ব কার্যালয়ে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে আগত প্রতিষ্ঠানটির প্রধান অ্যাটর্নি রাজু মহাজন, পর্তুগিজ আইনজীবী রিতা ব্যাপতিস্তা আন্তুনেজ, আবদুল্লাহ ওমর নাসিফ, শহীদ আহমদ (প্রিন্স), এস ইসলাম শুভসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি, বিশিষ্টজন ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সংস্থাটির সুনাম ও সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বক্তব্যে অ্যাটর্নি রাজু মহাজন বলেন, পর্তুগালে এই আনুষ্ঠানিক যাত্রা যুক্তরাষ্ট্র ও পর্তুগালের মধ্যে অভিবাসন, বিনিয়োগ এবং পেশাগত সংযোগকে আরও সুদৃঢ় করার নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বৈধভাবে পর্তুগালে আসতে আগ্রহী, তারা  ‘রাজু ল’-এর সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা নিয়ে সঠিক ও নিরাপদ প্রক্রিয়ায় অভিবাসনের সুযোগ পেতে পারেন।

পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত ব্যক্তি—তারা বর্তমানে বৈধ বা অবৈধ অবস্থায় থাকলেও—যদি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, তবে নির্ধারিত আইনগত শর্ত, যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করে সেই সুযোগ অর্জন করা সম্ভব।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও পর্তুগাল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশে  ‘রাজু ল’-এর কার্যক্রম চালু রয়েছে। এসব দেশে পারস্পরিক অভিবাসন ও বিনিয়োগ নিয়ে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বহুজাতিক এই প্রতিষ্ঠান।

বিশেষজ্ঞদের মতে,  ‘রাজু ল’-এর এই উদ্যোগ পর্তুগালে বসবাসরত প্রবাসী, উদ্যোক্তা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসন বা বিনিয়োগে আগ্রহীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন