মালদ্বীপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, আধুনিক বাংলাদেশের ভিত্তি নির্মাণে জিয়াউর রহমানের ভূমিকা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক মাওলানা আল-আমীন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে রাজধানী মালের একটি হোটেলে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি শাহ আলম ও মো. ফারুক হোসেন, মোক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, আধুনিক বাংলাদেশের ভিত্তি নির্মাণে জিয়াউর রহমানের ভূমিকা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক মাওলানা আল-আমীন।

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মালদ্বীপের বিভিন্ন দ্বীপ থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও অনুষ্ঠানে অংশ নেন।

শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'