মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে জানা যায়, আইন ভঙ্গের কারণে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া তাদেরকে ইমিগ্রেশন বিভাগের ‘ব্ল্যাকলিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে নির্ধারিত সময় পর্যন্ত তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে অন্যান্য দেশের নাগরিকের মধ্যে ইন্দোনেশিয়ার ৮২ জন, ফিলিপাইন ১৫ জন, পাকিস্তান ১০ জন, মিয়ানমার ৮ জন, কম্বোডিয়া ৪ জন, শ্রীলঙ্কা ২ জন এবং সুদান, ভারত, নিউজিল্যান্ড ও ভিয়েতনামের একজন করে রয়েছেন।
তাদেরকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ ১ ও ২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল হয়ে দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসিত সকলের কাছে বৈধ পাসপোর্ট ছিল। যাদের প্রয়োজন, তাদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, এসব বন্দি মূলত নির্যাতন আইন (অ্যাক্ট ৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (অ্যাক্ট ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ছিলেন।
ডিপোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রত্যাবাসন সংক্রান্ত সকল কার্যক্রম—যেমন টিকিট ক্রয় ও অন্যান্য প্রক্রিয়া—সার্ভিস কাউন্টারে সম্পন্ন করা যায় এবং এতে কোনো অতিরিক্ত ‘সার্ভিস চার্জ’ প্রযোজ্য নয়।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, মালয়েশিয়ায় আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান চলমান থাকবে।