রোমে শ্রমিক শোষণ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশিদের আর্তনাদ

ইতালির রাজধানী রোমে দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী শ্রমিকদের শোষণ, অবৈধ কারখানার অমানবিক কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক শ্রমিক জালিয়াতি চক্র নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় রোমের ভিয়া প্রেনেস্তিনা ৭১–এ অবস্থিত টোরিওন পার্কে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিচার বিভাগ, শ্রমিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকরা অংশ নেন। আলোচনায় বক্তব্য দেন ম্যাজিস্ট্রেট ব্রুনো জিওর্দানো, ম্যাজিস্ট্রেট ফিলিপ্পো পোলট্রোনিয়েরি, সিজিআইএলের প্রতিনিধি আলেসান্দ্রা ভ্যালেন্টিনি এবং এফএলএআই সিজিআইএলের প্রতিনিধিরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইতালির রাজধানী রোমে দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী শ্রমিকদের শোষণ, অবৈধ কারখানার অমানবিক কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক শ্রমিক জালিয়াতি চক্র নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় রোমের ভিয়া প্রেনেস্তিনা ৭১–এ অবস্থিত টোরিওন পার্কে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিচার বিভাগ, শ্রমিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকরা অংশ নেন। আলোচনায় বক্তব্য দেন ম্যাজিস্ট্রেট ব্রুনো জিওর্দানো, ম্যাজিস্ট্রেট ফিলিপ্পো পোলট্রোনিয়েরি, সিজিআইএলের প্রতিনিধি আলেসান্দ্রা ভ্যালেন্টিনি এবং এফএলএআই সিজিআইএলের প্রতিনিধিরা।

বক্তারা ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ, অবৈধ শ্রমবাজারের বিস্তার এবং দালালচক্রের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শ্রমিক শোষণ শুধু শ্রম আইন লঙ্ঘন নয়, এটি মানবাধিকারেরও গুরুতর লঙ্ঘন।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ভুক্তভোগী শ্রমিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশি অংশগ্রহণকারীরা জানান, উন্নত জীবনের আশায় ইতালিতে এলেও অনেকে প্রতারণার শিকার হয়েছেন। কেউ অবৈধ কারখানায় কাজ করতে বাধ্য হয়েছেন, আবার কেউ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক শ্রম অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

তারা আরও বলেন, দীর্ঘ সময় কাজ করেও অনেক ক্ষেত্রে নির্ধারিত পারিশ্রমিক পান না। বৈধ কাগজপত্রের জটিলতা ও চাকরি হারানোর আশঙ্কায় অনেকেই নির্যাতনের শিকার হলেও মুখ খুলতে পারেন না। এ অবস্থায় অবৈধ শ্রমিক নিয়োগকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কার্যকর নজরদারি এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা।

আলোচনায় বক্তারা বলেন, অভিবাসী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, কঠোর আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শ্রমিকের মর্যাদা ও অধিকার রক্ষা মানবিক ও আইনি উভয় দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ এবং ভুক্তভোগীদের সরাসরি বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং ভবিষ্যতে অভিবাসী শ্রমিকদের শোষণ ও প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন