ইতালির ভেনিসে হামলার শিকার বাংলাদেশি তরুণ রাকিবের মৃত্যু

ইতালির ভেনিস শহরে বাংলাদেশি তরুণ মো. রাকিবের মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাকিব শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাটি গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন কর্মস্থল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন রাকিব। হামলায় গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভেনিসের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইতালির ভেনিস শহরে বাংলাদেশি তরুণ মো. রাকিবের মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাকিব শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন কর্মস্থল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন রাকিব। হামলায় গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভেনিসের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে।

দুই দিন পর পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাকিব জানান, কয়েকজন ব্যক্তি তাকে নির্মমভাবে মারধর করেছে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পদোভা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়েছেন। রাকিবের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'