বিপদগ্রস্ত মালদ্বীপপ্রবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে দূতাবাসের মানবিক সহায়তা

মালদ্বীপে অবস্থানরত অসুস্থ ও বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে বিমান টিকিট প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন, মালে। এ উপলক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তাপ্রাপ্ত প্রবাসীদের হাতে বিমান টিকিট তুলে দেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এটি বাংলাদেশ সরকারের মানবিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মালদ্বীপে অবস্থানরত অসুস্থ ও বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে বিমান টিকিট প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন, মালে।

এ উপলক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তাপ্রাপ্ত প্রবাসীদের হাতে বিমান টিকিট তুলে দেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এটি বাংলাদেশ সরকারের মানবিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ উপস্থিত ছিলেন।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা মো. নরুল ইসলাম (৫০), যিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া কুমিল্লার আরেক বাসিন্দা মো. আজিজ প্রামাণিক (৫৫), যিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের শারীরিক অবস্থা, মানবিক পরিস্থিতি ও পারিবারিক প্রয়োজন বিবেচনায় দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

এ প্রসঙ্গে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, “বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবিকা অর্জন ও পরিবারের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে যারা প্রবাসে কঠোর পরিশ্রম করছেন, তাদের কেউ অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো মানবিক সংকটের সম্মুখীন হলে তা আমাদের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়। বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনের মুহূর্তে মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, নিরাপত্তা ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রবাসী কর্মীরা শুধু দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিই নন, তারা বিদেশের মাটিতে বাংলাদেশের পরিশ্রম, সততা ও মর্যাদার প্রতিনিধিত্ব করেন। তাদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক, মানবিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আমি সহায়তাপ্রাপ্ত সকল প্রবাসীর দ্রুত আরোগ্য, নিরাপদ প্রত্যাবর্তন এবং তাদের পরিবার-পরিজনের শান্তি ও কল্যাণ কামনা করছি।”

হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে তাদের নিরলস প্রচেষ্টা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ ও দেশের প্রতি গভীর বিশ্বাস সৃষ্টি করেছে। সংকটময় সময়ে প্রবাসীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকারের মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের উজ্জ্বল প্রতিফলন।”

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের যেখানেই বাংলাদেশিরা অবস্থান করুন না কেন, তাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থাকবে।

বাংলাদেশ হাইকমিশন পুনর্ব্যক্ত করেছে যে, মালদ্বীপে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের কল্যাণ, অধিকার, নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট থাকবে এবং যেকোনো সংকটে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি