ইতালিতে প্রবাসী কল্যাণ পরিষদের যাত্রা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্ট সদস্য পাওলো চিয়ানি। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, রোমের ৫ নম্বর পৌরসভার কাউন্সিলর ও সেক্রেটারি তাতিয়ানা প্রকাচ্চি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান আশিক, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর ফয়জুর রহমান এবং সহসভাপতি আয়েশা চৌধুরী।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইতালিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ইতালির জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সংগঠনের ইতালি শাখার সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল এবং যুক্তরাজ্য কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আনসার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্ট সদস্য পাওলো চিয়ানি। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, রোমের ৫ নম্বর পৌরসভার কাউন্সিলর ও সেক্রেটারি তাতিয়ানা প্রকাচ্চি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান আশিক, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর ফয়জুর রহমান এবং সহসভাপতি আয়েশা চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান উপস্থিত ছিলেন। টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন সংগঠনের আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল হোসেন, সদস্যসচিব সাইফুল ইসলাম বেপারী এবং প্রধান সমন্বয়কারী সজল সিকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোমে বসবাসরত বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সমাজসেবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি শাখার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন