১৩৫ সাংবাদিকের বিবৃতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘একপাক্ষিক ও অগ্রহণযোগ্য’ তাই স্থগিতের দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত ১৩৫ জন বাংলাদেশি সাংবাদিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগসহ কয়েকটি বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং এতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক তৈমুর ফারুক তুষারের সই করা বিবৃতিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না এবং দলটির প্রতীক ‘নৌকা’ ব্যালট পেপারে অনুপস্থিত থাকবে। এর ফলে দেশের একটি বড় জনগোষ্ঠীর রাজনৈতিক পছন্দ উপেক্ষিত হচ্ছে, যা ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সাংবাদিকরা সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচনের দায়বদ্ধতা যথাযথভাবে পালন করতে পারছে না। প্রশাসনিকভাবে সরকারসমর্থিত কয়েকটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠেছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের গঠন ও কার্যক্রম নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন, পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিতের প্রেক্ষাপট তুলে ধরা হয়। সাংবাদিকদের মতে, এই বাস্তবতায় নির্বাচন আয়োজন করলে তা গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।

এ অবস্থায় তারা অবিলম্বে বর্তমান নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করে সব রাজনৈতিক দল ও মতের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।

বিবৃতিতে সই করা সাংবাদিকরা হলেন- ১) মোল্লা জালাল, ২) সৈয়দ বদরুল আহসান, ৩) ফরিদা ইয়াসমিন, ৪) মঞ্জুরুল ইসলাম, ৫) শাবান মাহমুদ, ৬) আবু জাফর সূর্য, ৭) সোহেল হায়দার চৌধুরী, ৮) মোহিদুল ইসলাম রাজু, ৯) সৈয়দ বোরহান কবীর, ১০) সাজ্জাদ হোসেন সবুজ, ১১) আশরাফ আলী, ১২) পুলক ঘটক, ১৩) আকতার হোসেন, ১৪) শরীফ শাহাব উদ্দিন, ১৫) প্রণব সরকার, ১৬) রিয়াজ হায়দার চৌধুরী, ১৭) ইবতেসাম নাসিম মৌ, ১৮) রাশেদুল ইসলাম বিপ্লব, ১৯) সাইদুজ্জামান সম্রাট, ২০) জে এম রউফ, ২১) আতাউর রহমান, ২২) ফজলুল বারী, ২৩) দস্তগীর জাহাঙ্গীর, ২৪) মাসুদা ভাট্টি, ২৫) মানিক লাল ঘোষ, ২৬) খায়রুল আলম, ২৭) তৈমুর ফারুক তুষার, ২৮. শেখ জামাল, ২৯) আমজাদ হোসেন মিন্টু, ৩০) আশেকুন্নবী চৌধুরী, ৩১) সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ৩২) খন্দকার ইসমাইল, ৩৩) ফাল্গুনী দত্ত, ৩৪) সানজিদ আহমেদ, ৩৫) শামীমা আক্তার, ৩৬) আপেল মাহমুদ, ৩৭) মোহাম্মদ শামীম, ৩৮) রুহুল আমিন তুহিন, ৩৯) কবি রেজাউল কারীম, ৪০) গোলাম মুজতবা ধ্রুব, ৪১) জাকির হোসেন ইমন, ৪২) এ কে এম ওবায়দুর রহমান, ৪৩) সিদ্দিকুর রহমান, ৪৪) সাজেদা পারভীন, ৪৫) তৌফিক মারুফ, ৪৬) জহিরুল হক টুকু, ৪৭) সৈয়দ আনাস পাশা, ৪৮)  এস এম আবুল হোসাইন, ৪৯) মাহবুব হাসান, ৫০) সিরাজুজ্জামান, ৫১) বাণী ইয়াসমিন হাসি, ৫২) আসাদুর রহমান, ৫৩) সোহেলী চৌধুরী, ৫৪) জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ৫৫) সুমি খান, ৫৬) শহিদুল হক জীবন, ৫৭) শামীমা আক্তার, ৫৮) হীরা তালুকদার, ৫৯) সৈয়দ নূর-ই আলম, ৬০) সাবিরা ইসলাম, ৬১) রফিকুল ইসলাম পিন্টু, ৬২) কামরুল ইসলাম বাদল, ৬৩) হামিদ মোহাম্মদ জসিম, ৬৪) শহিদুল হাসান খোকন, ৬৫) রেজাউল করিম রেজা, ৬৬) রাজু হামিদ, ৬৭) এফ এম শাহীন, ৬৮) হালিমা আক্তার, ৬৯) ফারজানা শোভা, ৭০) হাকিকুল ইসলাম খোকন, ৭১) সাজেদা হক, ৭২) জোবায়ের চৌধুরী, ৭৩) মুহাম্মদ মামুন শেখ, ৭৪) ইমরান হাসান টুটুল, ৭৫) প্রদীপ কুমার চৌধুরী, ৭৬) শফিউল হক, ৭৭) হোসনে আরা মমতা ইসলাম, ৭৮) জুনায়েদ শাহরিয়ার, ৭৯) মাইনুল ইসলাম, ৮০) মুশফিকুর রহমান, ৮১) ড. প্রদীপ রায়, ৮২) শতদল তালুকদার, ৮৩) সুরজিত বিশ্বাস সুমন, ৮৪) ঝর্না মনি, ৮৫) নওশাদ জামিল, ৮৬) আজাহার মাহমুদ, ৮৭). শফিকুল আলম মিলন, ৮৮) শহীদ রানা, ৮৯) আনোয়ার হোসেন, ৯০) শাহীন হাসনাত, ৯১) ইস্রাফিল হাওলাদার, ৯২) শেখ কলিমউল্যাহ নয়ন, ৯৩) মাজেদুল ইসলাম পাপেল, ৯৪) কামরুল ইসলাম, ৯৫) আসাদুজ্জামান আজম, ৯৬) ওয়ারেছুন্নবী খন্দকার, ৯৭) রুবেল হাসান, ৯৮) রমজান আলী, ৯৯) রহিমা আক্তার, ১০০) এনামূল হক মনি, ১০১) নাছির উদ্দিন চৌধুরী, ১০২) মো. রিয়াজ হোসেন, ১০৩) ইমরানুল আজিম চৌধুরী, ১০৪) গাজী শাহ রিয়াজ, ১০৫) ইসরাফিল শাহীন, ১০৬) উৎপল দাস, ১০৭) আসাদুজ্জামান আসাদ, ১০৮) ওয়াহিদুর রহমান রুবেল, ১০৯) গাজী তুষার আহমেদ, ১১০) সফিউর রহমান, ১১১) হায়দার হোসেন, ১১২) এস কে রেজা পারভেজ, ১১৩) অহিদুল ইসলাম, ১১৪) নাজমুল হাসান রাজ, ১১৫) এস এম কামরুজ্জামান সাগর, ১১৬) মিজানুর রহমান অপু ১১৭) ছামির মাহমুদ, ১১৮) হামিদ মোহাম্মদ, ১১৯) মো. সাজিদুর রহমান, ১২০) জুয়েল রাজ, ১২১) অধ্যাপক অপু আলম, ১২২) দেবেশ বড়ুয়া, ১২৩) সোহেল মজুমদার শিপন, ১২৪) খালেদ গোলাম কিবরিয়া, ১২৫) কমরেড খোন্দকার, ১২৬) ছালাহ উদ্দিন, সম্পাদক, ১২৭) মতিয়ার চৌধুরী, ১২৮) সুজাত মনসুর, ১২৯) মোহাম্মদ মকিস মনসুর, ১৩০) তওহিদ ফিতরার হোসেন, ১৩১) আজিজুল আম্বিয়া, ১৩২) হাসানাত কামাল, ১৩৩) এমডি সুয়েজ মিয়া, ১৩৪) কামরুল আই রাসেল, ১৩৫) সাজু লস্কর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড