মালয়েশিয়ায় মেগা অভিযানে বাংলাদেশিসহ আটক ৮৪৩ জন

মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় এক ব্যাপক সমন্বিত অভিযানে বাংলাদেশিসহ মোট ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় এক ব্যাপক সমন্বিত অভিযানে বাংলাদেশিসহ মোট ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে সেলায়াং বাজার ও সেলায়াং তানি মার্কেট এলাকায় পরিচালিত এই অভিযানে ১ হাজার ১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ নথিপত্র না থাকায় ৮৪৩ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তবে কতজন বাংলাদেশি আছেন—তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি। তিনি জানান, রাজধানীর কাছাকাছি হওয়ায় সেলায়াং বারু এলাকায় বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক অবৈধভাবে বসবাস করছিলেন এবং অনেকে রাস্তার পাশে অনুমতি ছাড়াই ব্যবসা পরিচালনা করছিলেন। জননিরাপত্তা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এই অভিযান চালানো হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৫ জন নারী আছেন, যাদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ওভারস্টে, বৈধ পরিচয়পত্র ছাড়া অবস্থান এবং জাল নথি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

এই অভিযানে মোট ৩৫৮ সদস্য অংশ নেয়—ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, সেনাবাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের সমন্বয়ে। অভিযান চলাকালে মাদক সংক্রান্ত অপরাধে দু’জন মালয়েশীয় নাগরিককেও আটক করা হয়।

আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি সতর্ক করে বলেন, ‘অবৈধ কর্মী নিয়োগ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'