লন্ডনে ইনকিলাব মঞ্চ ইউকের বজ্রকণ্ঠ, শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফেরানোর জোর দাবি

যুক্তরাজ্যে ইনকিলাব মঞ্চ ইউকের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। সংগঠনটির দাবি, সম্প্রতি রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে যুক্তরাজ্য শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাজ্যে ইনকিলাব মঞ্চ ইউকের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে।

সংগঠনটির দাবি, সম্প্রতি রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে যুক্তরাজ্য শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডের গ্র্যান্ড রসোই রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় ইনকিলাব মঞ্চ ইউকের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির তথ্যমতে, ১০ জুন ২০২৬ তারিখে কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক (ইউকে) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বেলাল হোসাইন (সাউথএন্ড)। সাধারণ সম্পাদক ও লন্ডন লিড হয়েছেন আজিজুল করিম। সাংগঠনিক সম্পাদক (লন্ডন) হয়েছেন ড. কামরান নাকিব এবং দপ্তর সম্পাদক হয়েছেন মহিউদ্দিন মনজুর।

এ ছাড়া আঞ্চলিক সদস্য সচিব ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল বাসেত (নর্থ ইংল্যান্ড ও স্কটল্যান্ড), রফিক হান্নান (সাউথ ওয়েস্ট), জুবের আব্দুল্লাহ (বার্মিংহাম), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (লেস্টার), আমিনুল ইসলাম (নিউক্যাসল), আশ চৌধুরী (সাউথএন্ড-অন-সি) এবং মাসুদ রায়হান লিখন (ওয়েলস)।

আন্তর্জাতিক প্রচার, লবিং ও গণমাধ্যম সমন্বয়ের জন্য একটি মিডিয়া টিমও গঠন করা হয়েছে। এতে ডিজিটাল মিডিয়া লিড হিসেবে আজিজুল করিম, কালচার অ্যান্ড লিটারেচার লিড হিসেবে শাহিদ ফালাহী এবং প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন লিড হিসেবে মো. শফিকুর রহমান দায়িত্ব পেয়েছেন। আন্তর্জাতিক মিডিয়া মুখপাত্র হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ বেলাল হোসাইন, ড. কামরান নাকিব, রওনাক জাহান, রফিক হান্নান ও আজিজুল করিম।

সভায় বক্তারা বলেন, অভিযুক্তদের ভারতসহ বিভিন্ন দেশ থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হচ্ছে। তারা বলেন, এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ঢাকার শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে প্রবাসীদের অংশগ্রহণে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি