নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৭:১৫:৩৮
ছবি: সংগৃহীত

দেশের আট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এসব জেলার মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

সোমবার (২৩ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীর এই মোতায়েনের তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও গোপালগঞ্জে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হচ্ছে তাঁদের কার্যক্রম।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে সক্রিয় রয়েছে বিশেষ মনিটরিং সেল। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকার সরাসরি ভিডিও চিত্র সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ রাখা এবং প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরেও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র