বিজয় দিবসে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, প্রথম দিন চলবে চার ফ্লাইট

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৫:৫৬:০৮
ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রা শুরু করবে নতুন এই টার্মিনাল। এদিকে টার্মিনাল পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী জানান, শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট তৃতীয় টার্মিনাল ব্যবহার করবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। তবে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

পরিচালনা চুক্তির শর্ত নিয়ে প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে ১০০ কিলোমিটারের মধ্যে নতুন আরেকটি বিমানবন্দরের প্রয়োজনীয়তা পাওয়া যায়নি। পাশাপাশি আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই নির্ধারিত শর্তগুলো মেনে নেওয়া হয়েছে। তার ভাষ্য, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েনি।

এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়েও অগ্রগতির কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বিমানবন্দরটির প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর এটি উদ্বোধনের কোনো পরিকল্পনা নেই। বিজয় দিবসে চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হলে দেশের বিমান যোগাযোগ অবকাঠামোয় নতুন একটি অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী