সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি ওসি যাবেন কই? -ছাত্রলীগ নেতার হুঙ্কার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৬:৪৩:৫১
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহকে ফেসবুকে হুমকি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওসিকে উদ্দেশ করে হুমকিমূলক মন্তব্য করেন তিনি।

পোস্টে রনি লেখেন, ‘ওসি একরাম সময় কিন্তু সন্নিকটে! সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?’ একই পোস্টে ওসি একরামের পরিচয় ও কর্মকাণ্ড নিয়েও বেশ কিছু অভিযোগ তোলেন তিনি।

রনির দাবি, একরাম উল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। বর্তমানে তিনি সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। রনি অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয়ের চেয়ে তিনি নিজেকে সালাহউদ্দিনের ঘনিষ্ঠ এবং ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন।

ফেসবুক পোস্টে রনি আরও দাবি করেন, গত ২০ নভেম্বর শুক্রবার বিকেলে সদরঘাট থানার মালুম মসজিদ এলাকায় ওসি একরাম আওয়ামী লীগের মিছিল হলে ১০ জনের বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দেন। এ ঘটনার দায় তিনি নেবেন না বলেও মন্তব্য করেছিলেন বলে পোস্টে উল্লেখ করেন রনি।

এ ছাড়া বিভিন্ন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে সদরঘাট এলাকার আওয়ামী লীগপন্থিদের কাছ থেকে ওসি চাঁদা আদায় করছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে ওসি একরাম উল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।

নুরুল আজিম রনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি দুবাইয়ে চলে যান বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন ঘটনায় তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় হাটহাজারীতে ভোটকেন্দ্রের বাইরে অস্ত্রসহ গ্রেপ্তার হন রনি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। অবশ্য পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান তিনি।

এ ছাড়া চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে একটি কোচিং সেন্টারের মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগেও তার নাম আসে। এসব ঘটনার পর তাকে নগর ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

রনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি