মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে আজকের দর্পণের ১২ বছর পূর্তি উদ্‌যাপন

স
সৈয়দ গোলাম মারুফ (মাদারীপুর জেলা প্রতিনিধি)
২৩ নভেম্বর, ২০২৬ ১৭:১৯:১১
ছবি: সদ্য সংবাদ

দেশের সংবাদমাধ্যমে এক যুগের পথচলা সম্পন্ন করে ১৩ বছরে পা রেখেছে জাতীয় দৈনিক আজকের দর্পণ। এ উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মাদারীপুর প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের দর্পণের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সাব্বির হোসেন আজিজ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিক স্বপন ও সাধারণ সম্পাদক বিলাল রিজভী।

আলোচনায় বক্তারা বলেন, সংবাদমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্যনিষ্ঠ তথ্য তুলে ধরা এবং মানুষের কথা বলা। দীর্ঘ ১২ বছরের যাত্রায় আজকের দর্পণ দেশের বিভিন্ন অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। আগামী দিনেও পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করেন তাঁরা।

বক্তারা মাদারীপুরে পত্রিকাটির সংবাদ কার্যক্রমেরও প্রশংসা করেন। তাঁদের মতে, জেলা প্রতিনিধি মীর ইমরান স্থানীয় নানা সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংবাদে তুলে ধরছেন। এসব প্রতিবেদন স্থানীয় মানুষের সমস্যা নিয়ে সচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক আজকের বাংলা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মো. কাজল খাঁ, নাগরিক টিভির মো. রাকিবুল হাসান রাকিব, দৈনিক বাংলাদেশ কণ্ঠের প্রতিনিধি মো. প্রিন্স মাহমুদ, সবুজ মোহনা টিভির ইসমাইল হোসেন হৃদয়, দৈনিক ঘোষণার মো. শাহাদাত হোসেন, আমার দেশ-এর শিবচর উপজেলা প্রতিনিধি মো. সরোয়ার হোসেন মিঠু এবং দৈনিক মাদারীপুর সংবাদ ও স্বদেশ টিভির মো. তরিকুল ইসলাম রিপনসহ অন্য সাংবাদিকরা।

আলোচনা পর্ব শেষে অতিথি ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আয়োজকরা। এ সময় উপস্থিত সবাই দৈনিক আজকের দর্পণের আগামী দিনের পথচলা আরও সফল ও সমৃদ্ধ হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র