মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না: রাহুল গান্ধী

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ২১:৩৯:৫০
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে তরুণ আন্দোলনকারীদের আটকের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর হুঁশিয়ারি, আন্দোলনকারীদের বিরুদ্ধে যত পুলিশই মোতায়েন করা হোক কিংবা নেতাদের গ্রেপ্তার করা হোক, সংবিধান ও বাক্‌স্বাধীনতা রক্ষার আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না তাঁরা।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আসা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে বিমানবন্দর থেকে দুই সহযোগীসহ আটক করা হয়। এ ছাড়া যন্তরমন্তরের আশপাশে যাওয়ার চেষ্টা করা বিক্ষোভকারীদেরও আটক করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক বিক্ষোভকারীর সংখ্যা প্রায় পাঁচ হাজার।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, সরকারের ধরপাকড় আন্দোলনকারীদের দমাতে পারবে না। তাঁর দাবি, বিরোধী দল ও তরুণদের আন্দোলন অব্যাহত থাকবে।

ভিডিওবার্তায় মোদি সরকার ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমালোচনা করে রাহুল বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের রাজনৈতিকভাবে মোকাবিলা করছেন তিনি। তাঁর ভাষ্য, সরকারের প্রভাব কমে আসছে এবং আন্দোলনকারীরা পিছু হটবেন না।

রাহুল গান্ধী আরও বলেন, প্রয়োজনে হাজার হাজার পুলিশ মোতায়েন কিংবা আন্দোলনকারীদের সবাইকে গ্রেপ্তার করলেও তাঁদের অবস্থান বদলাবে না। সংবিধান রক্ষা এবং ভারতীয় নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

দেশটির তরুণদের উদ্দেশে কংগ্রেস নেতা আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সংবিধানের ওপর আঘাতের জন্য দায়ীদের রাজনৈতিকভাবে পরাজিত করতে চান তাঁরা।

দিল্লিতে বিক্ষোভকারীদের আটক এবং রাহুল গান্ধীর বক্তব্যের মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী