আন্দোলনে গিয়ে আটক হলেন বলিউড অভিনেতা ইমরান খান

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১৮:৫৩:২০
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করা হয়। একই ঘটনায় আরও প্রায় ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিক্ষোভকারীদের মূল দাবি ছিল, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম বন্ধ করতে হবে। এসব দাবিতে মুম্বাইয়ে বিভিন্ন সংগঠনের কর্মীরা একত্র হয়ে প্রতিবাদ জানান।

ককরোচ জনতা পার্টি (সিজেপি), কয়েকটি ছাত্রসংগঠন ও বামপন্থী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ প্রত্যাহারের দাবি জানান।

এদিকে, একই ইস্যুতে ভারতের রাজধানী দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়। যন্তর মন্তর এলাকায় শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের সময় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সেখানে বিভিন্ন স্থানে আটকের ঘটনাও ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এসব কর্মসূচি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী