রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ২০:২০:২৯
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। এলাকায় সশস্ত্র ব্যক্তিদের অবস্থান বন্ধ করা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠন দুটি জানায়, এর আগে গত ৮ অক্টোবরের সমাবেশ থেকে সাজেকে অবস্থানরত সশস্ত্র ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি।

বিবৃতিতে জেএসএসের নামে একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি এবং স্থানীয়দের ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করায় প্রশাসনের বিরুদ্ধে দোকান ও বসতবাড়িতে তল্লাশির মাধ্যমে হয়রানি করার অভিযোগও করেছে সংগঠনগুলো। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়, স্থানীয় বাসিন্দাদের জানমাল ও নিরাপত্তা রক্ষার দাবিতে তারা অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন।

কর্মসূচি সফল করতে সাজেক ইউনিয়নসহ বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার যানবাহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা। তবে জরুরি সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধবাহী যান, সংবাদপত্র পরিবহনের গাড়ি এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন অবরোধের বাইরে রাখার কথা জানানো হয়েছে।

অন্যদিকে, অবরোধের ঘোষণার বিষয়ে পুলিশ আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। তবে কর্মসূচির কথা শুনেছেন উল্লেখ করে তিনি জানান, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। শনিবার থেকে এলাকায় টহলও বাড়ানো হয়েছে। ওই দিন যানবাহন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, অবরোধের কর্মসূচির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় শনিবার সকালেই পর্যটকেরা সাজেক ছেড়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার সকাল থেকে অবরোধ কার্যকর হলে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ও পর্যটন কার্যক্রমে কী প্রভাব পড়ে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী