বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১৮:৪০:৫২
ছবি: সংগৃহীত

দেশে বর্জ্যকে সম্পদে রূপান্তর করে জ্বালানি তেল উৎপাদনের উদ্যোগ এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গবেষণাগারে পরীক্ষামূলকভাবে সাফল্য পাওয়ার পর এবার প্রযুক্তিটিকে বাণিজ্যিক পর্যায়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গবেষকরা।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় গবেষকরা বর্জ্য থেকে তেল উৎপাদনের প্রযুক্তি, গবেষণার ফলাফল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানান।

প্রকল্পটির মাধ্যমে মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের উচ্ছিষ্ট এবং কৃষিজ অবশিষ্টাংশ প্রক্রিয়াজাত করে জৈব অপরিশোধিত তেল উৎপাদনের চেষ্টা করছেন গবেষকরা। কুয়েটের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় ব্যবহার করা হচ্ছে ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ বা এইচটিএল প্রযুক্তি।

গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় এক দশকের গবেষণায় পরীক্ষাগারে বর্জ্য থেকে ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। এ ছাড়া ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও অগ্রগতি হয়েছে। তবে পরীক্ষাগারের এই সাফল্য বৃহৎ পরিসরে কতটা কার্যকর ও লাভজনক হবে, তা যাচাই করা প্রয়োজন।

সেই লক্ষ্যেই পরবর্তী ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াজাত করতে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে গবেষকদের। প্ল্যান্টটির মাধ্যমে উৎপাদনব্যয়, প্রযুক্তির কার্যকারিতা এবং বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাবনা যাচাই করা হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে প্রায় ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হতে পারে।

গবেষকদের ধারণা, প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে সম্প্রসারণ করা গেলে দেশের আমদানিনির্ভর জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তাদের হিসাবে, দীর্ঘমেয়াদে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশের বিকল্প হিসেবে এ প্রযুক্তির উৎপাদিত তেল ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ কোটি থেকে ১৩ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে বলে তারা জানিয়েছেন।

তবে এই লক্ষ্য অর্জন নির্ভর করবে প্রযুক্তিটির বৃহৎ পরিসরে উৎপাদন সক্ষমতা, ব্যয় এবং অর্থনৈতিক বাস্তবতা যাচাইয়ের ওপর। গবেষকদের মতে, সরকারি সহযোগিতায় পাইলট প্ল্যান্ট স্থাপন ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হলে বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন দুই ক্ষেত্রেই নতুন সুযোগ তৈরি হতে পারে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে বিভিন্ন ধরনের বর্জ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিনির্ভর জ্বালানি শিল্প বিকাশের সম্ভাবনাও তৈরি হবে।

প্রদর্শনীতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী