দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১৯:২৯:০০
ছবি: সংগৃহীত

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। আসন্ন রমজানে খাদ্যপণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে আগাম পরিকল্পনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি জানান, শুধু খাদ্য মজুত করলেই হবে না; সঠিকভাবে সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী বিতরণ এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমজানে চাহিদা বাড়ার বিষয়টি মাথায় রেখে খাদ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপে কার্যকর প্রস্তুতি নিতে হবে।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকার খাদ্য চাহিদা, গুদামে মজুতের পরিমাণ এবং পরিবহনের সক্ষমতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। সংগ্রহ থেকে শুরু করে গুদামজাতকরণ ও বিতরণ পর্যন্ত সমন্বিত ব্যবস্থা থাকলে সময় ও পরিবহন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য অপচয়ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

রমজানে খাদ্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ে প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহে সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে বাড়তি চাহিদা, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত চাপ বিবেচনায় রেখে সরকারকে প্রস্তুত থাকতে হবে।

খাদ্য আমদানি ও অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার ওপরও জোর দেন তিনি। আমদানি করা খাদ্য নির্ধারিত সময়ে দেশে পৌঁছানো এবং সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা দ্রুত দূর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী।

চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, খাদ্য সংরক্ষণের অবকাঠামো, চলমান প্রকল্পের অগ্রগতি এবং বিদ্যমান সীমাবদ্ধতা সরেজমিনে দেখা হয়েছে। পরিদর্শনে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

খাদ্যের গুণগত মান বজায় রাখতে গুদামগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, সংরক্ষিত খাদ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল রাখার নির্দেশনার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন অব্যবহৃত স্থাপনাগুলো পুনরায় কাজে লাগানো এবং মজুতের হিসাব ও তদারকিতে স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

খাদ্য বিভাগের জনবল সংকট ও প্রশাসনিক সীমাবদ্ধতা দূর করতেও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার কথা বলেন খাদ্যমন্ত্রী।

পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী