কালকিনিতে মাদকসহ গ্রেপ্তার ৬

ম
মাদারীপুর প্রতিনিধি (মারুফ সায়েদ)
১০ অক্টোবর, ২০২৬ ২১:০২:০৬

মাদারীপুরের কালকিনিতে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে পৌরসভার মজিদবাড়ি এলাকার একটি গুদামঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে গুদামঘরটিতে তল্লাশি চালানো হয়। কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমাম সরদার (৪৫), আকাশ বেপারী (২৮), আরাফাত হোসেন মুন (২৪), জোবায়ের সরদার (২২), সাকিবুল হাসান (২২) ও মেহেদী হাসান (৩৫)। তাঁরা সবাই কালকিনি থানার মজিদবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালকিনি থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কালকিনি থানা পুলিশ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী