সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ২১:১২:০০
ছবি: সংগৃহীত

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করেছে। বাংলাদেশ সময় সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের অভিযোগ সামনে আসার পর প্রায় দুই সপ্তাহ আগে হুয়াংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। অভিযোগগুলোর মধ্যে এমন এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ও ছিল, যাঁর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা করেছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এ ছাড়া নিজের সরাসরি অধস্তন এক কর্মীর সঙ্গেও হুয়াংয়ের সম্পর্কের অভিযোগ উঠেছিল।

হুয়াংকে পুনর্বহালের ঘোষণা আসার পর সোমবার বাজার খোলার আগেই এনভিডিয়ার শেয়ারের দাম ২৯ শতাংশ বেড়ে যায়।

পরিচালনা পর্ষদ জানিয়েছে, এ সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামত নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে হুয়াং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করছেন না বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী সম্পর্কবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পরিচালনা পর্ষদ জানায়, হুয়াংয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের পর তাঁর বক্তব্যের স্বচ্ছতা এবং এনভিডিয়ার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে তারা সন্তুষ্ট হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জেনসেন হুয়াংকে এনভিডিয়ার সিইও পদে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।’

ট্রাম্প আরও বলেন, শুধু প্রতিষ্ঠানটির নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাফল্য ও সমৃদ্ধি নিশ্চিত করতেও এনভিডিয়ায় হুয়াংয়ের নেতৃত্ব প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, হুয়াং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এমন কোনো প্রমাণ দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে নেই। এর আগেও হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনার ধারণার প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।

হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্তকে পরিচালনা পর্ষদের আগের অবস্থান থেকে বড় ধরনের সরে আসা হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে এনভিডিয়ার আর্থিক ফলাফল প্রকাশের পর এক কনফারেন্স কলে সদ্য নিয়োগ পাওয়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোন্স জানিয়েছিলেন, হুয়াংয়ের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত পর্ষদের সব সদস্য সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছিলেন। তাঁকে আবার সিইও পদে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনাও পর্ষদের ছিল না।

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ