‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ২০:০১:৫৫
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বেনাপোল সীমান্ত পরিদর্শনের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে সমাবেশের পর সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলসহ আশপাশের সীমান্ত পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

রোববার সন্ধ্যা থেকেই সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্যদের টহল দিতে দেখা যায়। একই সঙ্গে সীমান্তসংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনকেও পাহারায় অংশ নিতে দেখা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অবস্থান করতে দেখা যায়। ভিডিওতে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তের নিরাপত্তা নিয়ে বিজিবি সদস্যদের পরামর্শ দিতে দেখা গেছে। এ সময় এক বিজিবি সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা।’

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে কিংবা দেশ থেকে ভারতে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সন্দেহজনক চলাচল, চোরাচালান ও সীমান্ত অপরাধ ঠেকাতে সিসি ক্যামেরা এবং সার্চলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাতের টহলে ব্যবহার করা হচ্ছে বহনযোগ্য সার্চলাইট। পরিস্থিতি অনুযায়ী ড্রোনের মাধ্যমেও সীমান্ত এলাকায় নজরদারি চলছে।

প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে দিন-রাত টহলের পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা। তাঁর ভাষ্য, সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ ও সচেতন মহলের সহযোগিতা গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে রোববার বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এতে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেন।

ভারতীয় গণমাধ্যমের বরাতে আরও জানা গেছে, সমাবেশের পর ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তাঁদের এই পরিদর্শনের খবর এবং সীমান্তের ওপারের সমাবেশ ঘিরেই বেনাপোল এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম