রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ডিবির তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহমেদ জানান, লালমাটিয়ার এ ব্লকের ৮/৯ নম্বর এলাকা থেকে আজিজুল ইসলামকে আটক করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন তিনি। এর আগে কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন আজিজুল।
তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে মামলা হয়। এ ঘটনায় করা মামলায় ২০২৬ সালের এপ্রিলে আজিজুল ইসলামসহ ৫৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের খবর প্রকাশিত হয়েছিল।
সদ্য সংবাদ/এসএস