গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ২৩:২০:১২
ছবি: সংগৃহীত

দেশে সহিংসতা, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ডের অংশ কি না, তা নিয়েও মানুষ এখন বিশ্বাস করতে পারছে না।

রোববার (২২ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নববর্ষ প্রকাশনী উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে একের পর এক সহিংসতা, ভাঙচুর ও নৈরাজ্যের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারছে না। পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিভিন্ন স্থানে থানা আক্রান্ত হচ্ছে। সরকারি স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব পরিস্থিতির দায় সরকারকেও নিতে হবে।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ নামের একটি জেলা যে বাংলাদেশের ভূখণ্ডের অংশ, তা মানুষ এখন আর বিশ্বাস করতে পারছে না। রাষ্ট্র যে সার্বভৌম, এ দেশে যে একটি রাষ্ট্রের অভিভাবক আছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।’

দেশে রাজনৈতিক সহিংসতার অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, ‘বাংলাদেশে অনেক রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছি। আমাদের এই ক্ষুদ্র বয়সে থানা থেকে পুলিশ থালাবাটি, রাইফেল, বন্দুক ও বিছানাপত্র নিয়ে ভ্যানে পালিয়ে যাচ্ছে, থানা শূন্য হয়ে যাচ্ছে, এমন ঘটনা কোনো দিন দেখিনি। এবার সেটিও দেখা গেল। পুলিশ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। মিছিল হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশকেও মারধর করা হচ্ছে, অথচ পুলিশ চুপচাপ।’

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়ে মহাসড়কে গাছ কেটে এবং ঢাল, সরকি ও রামদা নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। তাঁর অভিযোগ, রাষ্ট্রের মধ্যে অরাজকতা, ক্ষমতার দাপট ও অহংকার দেখিয়ে সীমান্তের ওপারের আধিপত্যবাদী শক্তি দিল্লির ইশারায় অপশক্তিগুলোকে দেশে প্রবেশের পথ করে দেওয়া হচ্ছে।

এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রকাশনা উৎসব থেকে তাঁরা এই তাণ্ডবের প্রতিবাদ জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা শাসক দলও গত আট থেকে দশ দিনে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। মানুষের জানমাল, জীবন ও সম্পদ এবং সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সরকারের এই ব্যর্থতার তীব্র নিন্দা জানান তিনি।

সরকার ও বিরোধী দলের সংলাপ প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চা পানের আমন্ত্রণ জানিয়ে আলোচনা করেছেন। দুই নেতা একসঙ্গে বসেছেন। তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা কেউ গণমাধ্যমে প্রকাশ করেননি। তবে দুই নেতার এক জায়গায় বসাকে ইতিবাচক হিসেবে দেখতে চান তাঁরা। দেশ ও জাতির কল্যাণে এই সংলাপের সূচনা হওয়া উচিত, যাতে ফ্যাসিবাদী অপশক্তির তাণ্ডব চিরতরে রুখে দেওয়া যায়।

দেশে ফ্যাসিবাদ ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং মৃত্যুদণ্ড নিয়ে পলাতক খুনের আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করতে হবে। একই সঙ্গে তাঁদের ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ দেশের সহস্রাধিক শহীদের জীবন, ৩০ থেকে ৪০ হাজার আহত ও ক্ষতবিক্ষত মানুষের রক্ত এবং তাঁদের মা, স্ত্রী ও সন্তানদের কান্নার বিনিময়ে আমরা জুলাই সনদ, গণভোট ও গণরায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম। বিদ্যমান রাষ্ট্রকাঠামো ভেঙে একটি নতুন, বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে চেয়েছিলাম।’

সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের বিষয়ে তিনি আরও বলেন, গণভোটের রায় কার্যকরের মধ্য দিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ এগিয়ে গেলে তাতে ইতিবাচক প্রভাব থাকা উচিত। শ্রমিক সমাজও সেটি দেখতে চায়।

সবশেষে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘এই বাংলাদেশের মানুষ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশের জন্য বারবার রক্ত দিয়েছে। আপনাদের অশুভ খেলা বন্ধ করুন। এ দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য তাদের গণতান্ত্রিক সংগ্রামের সুযোগ দিন।’​

সদ্য সংবাদ/ এরআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী