টাকা ছাড়া নড়ে না ফাইল, নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে ঘুষ বাণিজ্য

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ০০:১৬:২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ে সরকারের সিদ্ধান্তে। তবে সেই বাড়তি বেতন পেতে ফাইলপ্রতি ৫০০ টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসের বিরুদ্ধে।

শুধু বেতন নির্ধারণ নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পেনশনসংক্রান্ত ফাইল নিষ্পত্তিতেও ২০ হাজার টাকার বেশি দাবি করার অভিযোগ রয়েছে। চাহিদামতো টাকা না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা হিসাবরক্ষণ অফিসের সুপারভাইজার এম এম মোহাইমেন। তাঁর বিরুদ্ধে ফাইলপ্রতি অর্থ দাবি এবং টাকা না দিলে কাজ বিলম্বিত করার অভিযোগ করেছেন একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত বেতন বৃদ্ধির পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের জন্য পে ফিক্সেশন করতে হয়। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হয় হিসাবরক্ষণ অফিসে। অভিযোগ রয়েছে, এসব ফাইল যাচাই ও নিষ্পত্তির জন্য প্রতিটি ফাইলে ৫০০ টাকা করে দিতে হয়। কেউ টাকা দিতে না চাইলে তাঁর ফাইল দিনের পর দিন পড়ে থাকে।

সম্প্রতি এক সরকারি কর্মকর্তার পে ফিক্সেশন ফাইলের কাজ শেষ হওয়ার পর তাঁর কাছে ৫০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার অভিযোগ, সরাসরি টাকা না চেয়ে ইঙ্গিতপূর্ণ কথাবার্তার মাধ্যমে অর্থ দাবি করা হয়। একপর্যায়ে তাঁকে বলা হয়, ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’ পরে বিব্রতকর পরিস্থিতি ও হয়রানি এড়াতে তিনি টাকা দিতে বাধ্য হন।

হিসাবরক্ষণ অফিসের আওতায় নাঙ্গলকোটের প্রায় ১ হাজার ৪০০ সরকারি কর্মকর্তা ও কর্মচারী বেতন ভাতা উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, তাঁদের প্রত্যেকের পে ফিক্সেশন ফাইলে ৫০০ টাকা করে নেওয়া হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লাখ টাকা। তবে সবাইকে একইভাবে অর্থ দিতে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, পেনশনসংক্রান্ত সেবা নিতে গিয়েও ভোগান্তির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, নতুন পেনশনের ফাইল নিষ্পত্তির জন্য ২০ হাজার টাকার বেশি দাবি করা হয়। চাহিদামতো টাকা না দিলে কাগজপত্রে ত্রুটি রয়েছে বলে ফাইল আটকে রাখা হয়। এতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রাপ্য পেনশন পেতেও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা বলেন, হিসাবরক্ষণ অফিসে গেলে এমন আচরণ করা হয়, যেন তাঁরা ওই কর্মকর্তাদের কাছে টাকা জমা রেখেছেন। টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়। কাগজপত্রে সমস্যা আছে বলে ফাইল আটকে রাখা হয়। অথচ টাকা দিলে দ্রুত কাজ হয়ে যায়।

তাঁদের অভিযোগ, সরকারি দপ্তরে সেবা নিতে এসে এভাবে অর্থ দাবি করা অনৈতিক। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশন নিয়ে এমন হয়রানি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপারভাইজার এম এম মোহাইমেন প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তাঁর কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মালেক এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের অফিসে কাউকে আসতে হচ্ছে না। তাঁরা অনলাইনে বসেই প্রয়োজনীয় কাগজপত্র লিপিবদ্ধ করবেন। এরপর আমরা সেগুলো যাচাই করে সাবমিট করব।’

প্রতিটি ফাইলে ৫০০ টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা কারও কাছ থেকে একটি টাকাও নেইনি।’

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার বলেন, তিনি গুরুত্বপূর্ণ একটি সভায় রয়েছেন। বিষয়টি নিয়ে পরে কথা বলতে হবে। সূত্র: এনপিবি

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী