দাম কমানোর পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০:৪৪
ছবি: সংগৃহীত

দেশের বাজারে কমানো দামে স্বর্ণ বিক্রি অব্যাহত রয়েছে। সর্বশেষ মূল্য সমন্বয়ের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)ও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন ক্যারেটের স্বর্ণ। নতুন দামে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে।

সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়। এই দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এরপর নতুন করে কোনো মূল্য পরিবর্তন না হওয়ায় মঙ্গলবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। সে সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা করা হয়।

একই সময় ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে স্বর্ণের দাম আবারও সমন্বয় করা হতে পারে।

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ প্রকাশ সদ্য. চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী সদ্য. হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ সদ্য. দেশজুড়ে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত জারি সদ্য. নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিষিদ্ধ আ. লীগের হামলার ৩ ভিডিও প্রকাশ সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ প্রকাশ সদ্য. চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী সদ্য. হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ সদ্য. দেশজুড়ে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত জারি সদ্য. নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিষিদ্ধ আ. লীগের হামলার ৩ ভিডিও প্রকাশ