কমেছে স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত?

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৯:১০
সংগৃহীত

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন এ দর রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) মূল দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫০৭ টাকা।

তবে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে প্রায় ২ লাখ ৩৫ হাজার ১৪৭ টাকা। অর্থাৎ প্রতি গ্রামের দাম পড়বে ২০ হাজার ১৬০ টাকা। এর সঙ্গে অলংকারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি যোগ হবে।

এদিকে ভ্যাটসহ ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২৫৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম দাম ১৩ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।

বাজুস জানিয়েছে, অলংকারের ধরন ও নকশার ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি আলাদাভাবে যুক্ত হবে। ফলে ক্রেতাকে স্বর্ণের নির্ধারিত দরের পাশাপাশি মজুরি ও প্রযোজ্য অন্যান্য খরচও বহন করতে হবে।

শুধু স্বর্ণ নয়, কমেছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ৪৪০ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি গ্রাম ৪২৫ টাকা, ১৮ ক্যারেট ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা না আসা পর্যন্ত এ দরেই দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হবে।

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. ডিএমপির প্রশাসনে রদবদল, ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি সদ্য. কমেছে স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত? সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. ডিএমপির প্রশাসনে রদবদল, ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি সদ্য. কমেছে স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত?