ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) প্রশাসনিক রদবদল করা হয়েছে। সংস্থাটির দুই উপপুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ডিএমপির ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মো. জুবায়েরকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের পর প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সদ্য সংবাদ/এসকে