নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭:৩০
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটি গঠন করা হয়। সংসদ-নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ২৬৩ ও ২৬৫ বিধিতে উল্লেখিত কার্যক্রম ও দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

কমিটির সদস্যরা হলেন- ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।

অন্যদিকে, নাগরিকদের বিভিন্ন পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধির আওতায় ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পিটিশন কমিটির সদস্যরা হলেন- ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।

এ ছাড়া একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করেই এসব কমিটি গঠন করা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ প্রকাশ সদ্য. চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী সদ্য. হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ সদ্য. দেশজুড়ে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত জারি সদ্য. নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিষিদ্ধ আ. লীগের হামলার ৩ ভিডিও প্রকাশ সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ প্রকাশ সদ্য. চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী সদ্য. হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ সদ্য. দেশজুড়ে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত জারি সদ্য. নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিষিদ্ধ আ. লীগের হামলার ৩ ভিডিও প্রকাশ