কুড়িগ্রামে বিজিবির অভিযান, সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ক
কুড়িগ্রাম প্রতিনিধি (আনারুল ইসলাম রানা)
১৫ অক্টোবর, ২০২৬ ১৪:৫৮:৪৬
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) পরিচালিত ধারাবাহিক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় একজন আসামিকেও আটক করা হয়েছে।

বিজিবির অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, প্রসাধনসামগ্রী (কসমেটিকস) এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল।

সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক পাচার বন্ধ এবং অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বাহিনীটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা এবং সীমান্ত এলাকায় চোরাচালানিদের তৎপরতা বন্ধে নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সদ্য. সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই সদ্য. মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ সদ্য. সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় আবারও হামলার হুমকি হুতিদের সদ্য. বিক্ষোভে অংশগ্রহণের জেরে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সদ্য. সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই সদ্য. মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ সদ্য. সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় আবারও হামলার হুমকি হুতিদের সদ্য. বিক্ষোভে অংশগ্রহণের জেরে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ