রাজনীতি
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজের আগে ঝিনাইদহ শহরে পৌঁছান তিনি। জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়।
নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসবে ক্রমান্বয়ে হামলা
প্যান্ডেল ভেঙে দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির উদ্যোগে ফল উৎসব করা যায়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
এগারো দলীয় জোট ছাড়ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আবারও ভাঙন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলনের পর এবার বাংলাদেশ খেলাফত আন্দোলনও জোট ত্যাগের কথা জানিয়েছে। দলটির শীর্ষ নেতারা বলছেন, রাজনৈতিক আদর্শ ও নির্বাচনী সমঝোতায় বনিবনা না হওয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলন জোট বা সমঝোতা থেকে বেরিয়ে গেছে। তাদের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ১০টির মতো আসনে ছাড় চেয়েছিল জামায়াতে ইসলামীর কাছে, কিন্তু তাদের একটি আসনেও ছাড় দেওয়া হয়নি। এ ছাড়া ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণে অবমূল্যায়নের অভিযোগ করেছেন দলটির শীর্ষ নেতারা।
বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না। তাদের সাংগঠনিক অদক্ষতা ও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার দেশপ্রিয় কনভেনশন হলে এনসিপির ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনের পূর্বে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই তখন বলা হতো, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। দেশে হত্যা, ধর্ষণ, আন্দোলন—যেকোনো ঘটনা ঘটলেই এসব নির্বাচিত সরকারের বন্দনা শুরু হতো।
এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি থেকে একযোগে ২২ নেতাকর্মীর পদত্যাগ
সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করা হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, 'আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে আমরা এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতাশ। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়।' তিনি আরও বলেন, 'ভবিষ্যতেও আমরা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করে যাবো।'
যে কারণে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়- প্রাপক, নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি নেতা। আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশের মাধ্যমে জানানো যাচ্ছে যে আপনি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তি করে মানহানি কর বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষে মনে আঘাত করেছেন, তাতে আমিও আঘাত প্রাপ্ত হয়েছি।
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদের বক্তব্যকে ‘আপত্তিকর ও অপমানজনক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম। শনিবার এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য জাতির জন্য লজ্জাজনক। বক্তব্য দেওয়ার তিন দিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাহার বা ব্যাখ্যা করেননি। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন নির্ভীক কণ্ঠস্বর: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার নির্মম গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। শনিবার (১৬ মে) সকালে ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে নাহিদ ইসলাম লিখেন, জুলাই বিপ্লবে আমাদের রাজপথের সহযোদ্ধা, বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত জামায়াত নেতারা: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী হানাদার বাহিনীর সঙ্গে আঁতাত করে এ দেশের জনগণের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল। এখনকার জামায়াত অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংসদে মন্ত্রীরা অধিবেশন চলাকালে মাসে একবার কথা বললেও তিনি চাইলে প্রতিদিন দুই থেকে তিনবার কথা বলতে পারেন। তাঁর দাবি, এ কারণে তাঁর পদমর্যাদা মন্ত্রীর চেয়েও বেশি। রোববার (৩১ মে) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য মিছিল
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে এনসিপি প্রতিনিধির সংহতি ও গ্রেফতার দাবি
সারোয়ার তুষার তার বক্তব্যে গত দুই বছরে মাজার হামলার সুষ্ঠু তদন্তের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, “কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট। ফিলিপনগরের ঘটনায় সরকারি দলের নেতাদের জড়িত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকা সত্ত্বেও তাদের আড়াল করতে ‘মব’ শব্দের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এভাবে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে সরকার দায় এড়াতে পারবে না।”