ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট একে এম আজিজুল হক খান নোটিশটি পাঠান। শনিবার (২৩ মে) তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, নোটিশ পাঠানোর পাশাপাশি অ্যাডভোকেট একে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও নোটিশের কপি প্রকাশ করেন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়- প্রাপক, নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি নেতা। আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশের মাধ্যমে জানানো যাচ্ছে যে আপনি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তি করে মানহানি কর বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষে মনে আঘাত করেছেন, তাতে আমিও আঘাত প্রাপ্ত হয়েছি।