বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না: আসিফ মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২


জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না। তাদের সাংগঠনিক অদক্ষতা ও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার দেশপ্রিয় কনভেনশন হলে এনসিপির ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনের পূর্বে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই তখন বলা হতো, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। দেশে হত্যা, ধর্ষণ, আন্দোলন—যেকোনো ঘটনা ঘটলেই এসব নির্বাচিত সরকারের বন্দনা শুরু হতো।

কিন্তু নির্বাচিত সরকারের আমলে এগুলো আরও দিন দিন বাড়ছে। দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে। গত সতেরো বছরে যে দাম বাড়েনি, গত তিন মাসে তার চেয়ে বেশি দাম বেড়েছে।

বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না বলে আসিফ মাহমুদ বলেন, সংকটময় মুহূর্তে বিএনপি সঠিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারে না। বিএনপি সরকার যেখানে ঘোষণা দিয়েছিল, দুই বছরে কোনো কিছুর দাম বাড়বে না, সেখানে দুই মাসের ব্যবধানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে।

এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যে দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম ছায়া বাজেট প্রণয়ন করেছি। জনগণের প্রত্যাশা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন এনসিপির প্রতি রয়েছে। সিটি করপোরেশন নির্বাচন থেকে শুরু করে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আগামী শীতের মধ্যেই কয়েক ধাপে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু