রাজনীতি
আরও দুই মামলায় আইভীর জামিন বহাল, বাধা নেই কারামুক্তিতে
হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় সেলিনা হায়াৎ আইভী-কে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনে ‘নো অর্ডার’ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। এর ফলে ওই দুই মামলাসহ মোট ১২টি মামলায় আইভীর জামিন বহাল থাকল এবং তাঁর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
জ্বালানির দাম বৃদ্ধি করে জনগণের ওপর জুলুম করা হয়েছে: বিরোধী দলীয় নেতা
জ্বালানির মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে চাচার নির্যাতনে নিহত চার বছর বয়সী শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণ যে পরিবর্তন ও সুশাসন আশা করেছিল, বাস্তবে তা প্রতিফলিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
সংসদে মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ‘বর্ণবাদী, আচরণ বলে আখ্যায়িত নাহিদ ইসলাম
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ‘অমার্জনীয়’ ও ‘বর্ণবাদী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।
যে কোনো সময় ঢাকা উত্তর যুবদলের কমিটি ঘোষণা, আলোচনায় যারা
দলীয় সূত্রগুলো বলছে, এবার শুধু পদ বণ্টন নয়; বরং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, ক্লিন ইমেজ এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, এসব বিষয়কে সামনে রেখেই নেতৃত্ব মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ সরকারবিরোধী আন্দোলনের সময় যারা মামলা, হামলা, গ্রেপ্তার ও দমন-পীড়নের মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন এবং সংগঠন সচল রেখেছেন, তাদের নামই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির
বিবৃতিতে জামায়াত আমির বলেন, হজরত ইব্রাহিম (আ.), তার স্ত্রী হজরত হাজেরা এবং পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির মহান আদর্শ সামনে তুলে ধরে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা এই উৎসব মানুষকে জাগ্রত করে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, সামাজিক বৈষম্য দূর করা এবং শোষণমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ গঠনে কোরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।
এনসিপি থেকে পদত্যাগ করলেন ঢাকা উত্তরের সদস্য সচিব
‘অত্যন্ত পরিতাপের বিষয় এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে আমি সেই দলে যুক্ত হয়েছিলাম বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশা ভঙ্গের এই পরিস্থিতিতে এবং দলের রণনীতি ও রণকৌশলের সঙ্গে মতদ্বৈততা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না। এনসিপির প্রতি শুভকামনা রইলো। খোদা হাফেজ।’
আগামীকাল ‘ছায়া বাজেট’ উপস্থাপন করবে জামায়াত
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘ছায়া বাজেট’ প্রকাশ করতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ছায়া বাজেট উপস্থাপন করবে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান, ‘ছায়া বাজেট’ প্রকাশে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা ।
বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে তারা এসব দাবি জানান।
নেতৃত্বে চমক রেখে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি শিগগিরই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটি গঠন নিয়ে দলটির অভ্যন্তরে জোর আলোচনা চলছে। জাতীয় কাউন্সিলের আগেই দুই মহানগর কমিটিকে পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে দলের হাইকমান্ড। আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন পদপ্রত্যাশীরা।
যুবদল নেতা বহিষ্কার, কমিটিও বিলুপ্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ছিল জিয়াউর রহমানের: মির্জা ফখরুল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি ও দেশপ্রেমের যে আদর্শ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও দেশের মানুষের কাছে অনুসরণীয়। রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ.লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ: রাশেদ খাঁন
পোস্টে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়ে কয়েক কোটি টাকার সমঝোতার আলোচনা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, বৈঠক শেষে হান্নান মাসউদ আব্দুল গাফফার জিসানের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলেন এবং অর্থের পরিমাণ নিয়ে আলোচনা করেন। রাশেদ খানের দাবি, হাতিয়ার বাসিন্দা আব্দুল গাফফার জিসান হান্নান মাসউদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী। তিনি জানান, ২৭ জুলাইয়ের পর আত্মগোপনে থাকা অবস্থায় রিফাত রশিদ, মাহিন সরকার ও আব্দুল গাফফার জিসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। জিসান বিভিন্ন সময় সমন্বয়কদের ছবি ও ভিডিও ধারণের কাজও করতেন বলে উল্লেখ করেন তিনি।