রাজনীতি
হাইকমান্ড একদিকে-তৃণমূল আরেকদিকে, অনুপ্রবেশ ঠেকানোর নির্দেশনা নিয়ে বিএনপিতে দ্বিমুখী অবস্থান
দলে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় নির্দেশনা বহাল থাকলেও মাঠপর্যায়ে তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, হাইকমান্ডের কঠোর অবস্থানের বিপরীতে স্থানীয় পর্যায়ে নতুন নেতাকর্মী অন্তর্ভুক্তির প্রবণতা অব্যাহত রয়েছে। এতে দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি এবং তৃণমূলের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলীয় সূত্রগুলোর দাবি, একদিকে কেন্দ্রীয় নেতৃত্ব বারবার ঘোষণা দিয়ে জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিদের বিএনপিতে অন্তর্ভুক্ত করা যাবে না। অন্যদিকে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার ও অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে অনেক নেতা সেই নির্দেশনা উপেক্ষা করে নতুন সদস্য গ্রহণ করছেন।
জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নয়ন
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গৃহস্থালি কাজের অর্থনৈতিক স্বীকৃতি সহ নানা দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বনানী থানার সমাবেশ
সমাবেশে বক্তারা বলেন, 'বর্তমানে দেশজুড়ে ৫৮টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে এবং এ পর্যন্ত ৪৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।' বক্তারা জানান, নারীরা গৃহস্থালি কাজের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও রাষ্ট্রীয়ভাবে এ কাজের কোনো স্বীকৃতি নেই। তারা গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ, ডে কেয়ার সেন্টার স্থাপন, কর্মজীবী নারী হোস্টেল, স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ এবং নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান।
সংবিধান সংশোধন বিশেষ কমিটিতে যাবে না জামায়াত-এনসিপি
সংবিধানের অষ্টাদশ সংশোধনীর জন্য বিএনপি নেতৃত্বাধীন সরকারি জোট যে ‘সংবিধান সংশোধন বিশেষ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে, তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোট। তাদের দাবি, গণভোটের ফল অনুযায়ীই সংবিধান সংস্কার করতে হবে; অন্য কোনো প্রক্রিয়া তারা মানবে না। বিরোধী জোটের মতে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারে। তাদের ‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করা হলে কার্যত কিছুই করার থাকে না। অতীতেও সংসদীয় কমিটিতে তাদের মতামত গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত সংসদীয় কমিটিতে বিরোধীদের ভিন্নমত গ্রহণ না হলেও পরে সংসদে আলোচনা হলেও তা কার্যকর হয়নি।
জলাতঙ্ক রোগে ভুগছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, তাঁকে ভ্যাকসিন দিতে হবে: রাশেদ খান
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, টিকা না দিলে পাটোয়ারী সুস্থ হবেন না এবং তিনি জলাতঙ্ক রোগে ভুগছেন বলে মন্তব্য করেন। আজ বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সব দলকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার চলার নীতিতে হাঁটবে বিএনপি: মির্জা ফখরুল
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চলার নীতিতে সব দলকে সঙ্গে নিয়ে একসঙ্গে হাঁটবে বিএনপি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে শত্রু বানাতে চাননি। বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর পিআইবিতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী
‘নির্বাচন ছিল না, এটা ছিল সিলেকশন ও ইঞ্জিনিয়ার্ড নির্বাচন’
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এবার প্রকৃত অর্থে নির্বাচন হয়নি, বরং এটি ছিল একটি বাছাইকরণ বা সিলেকশন প্রক্রিয়া। তিনি অভিযোগ করেন, তাকে এবং তার দলকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড ও পরোয়ানা জারি
রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে গ্রেফতারির পরোয়ানাও জারি করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের ঘটনায় করা মামলায় গ্রেফতার এক এনসিপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অপর এক আসামিকে পাসপোর্ট জমা দেওয়া শর্তে জামিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক এ নির্দেশ দেন।
দেশের মানুষ জামায়াতকে কখনও ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে কখনই ক্ষমতায় আনবে না। তিনি বলেন, "তারা আমাদের মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা কোনোভাবেই তাদের ক্ষমতায় আনতে পারি না। আমরা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। যারা ধর্মের নামে মিথ্যাচার ও অপপ্রচার করে, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।"
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটোয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন
তিনি আরও বলেন, 'একটা দল সম্পর্কে এতোকিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব! আমি এনসিপিকে বলবো, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন। অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে, আর এর প্রতিক্রিয়ায় আবোলতাবোল বকছে.. না জানি আবার জামায়াতে যোগদান করে এনসিপিকে নিয়ে কি বলা শুরু করে যে, এনসিপি জাতির সাথে গাদ্দারি করা শুরু করেছে...!'
মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।