রাজনীতি
কীভাবে খুনিরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়? ভারত ‘খুনি রাষ্ট্র’: নাসীরুদ্দীন পাটওয়ারীর
NULL
মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার
পোস্টে জানানো হয়, 'মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার' হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন গোলাম পরওয়ার। এ সময় তিনি বিএনপির এই নেতার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। সাক্ষাৎকালে গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।
গোপালগঞ্জে ১২০০ নেতাকর্মী আ.লীগ ছেড়ে বিএনপিতে
NULL
সৎসাহস থাকলে শেখ হাসিনার আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী
রুহুল কবির রিজভী বলেছেন, সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার উচিত দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর ও রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদকের দায়িত্বে রিদুয়ান হৃদয়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হৃদয়কে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ৯ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর এনসিপির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, সংগঠনের দাপ্তরিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে এবং দলে নতুন গতি আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, 'বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি সম্পন্ন করেন। এই চুক্তি মূলত বিএনপিই করিয়েছে, এমনকি তারেক রহমানের প্রত্যক্ষ ভূমিকা ছিল।'
১৩ মাস পর কারামুক্ত আইভী, লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে
প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগারের জেলার শিরিন আক্তার জানান, সন্ধ্যায় পৌঁছানো জামিনসংক্রান্ত নথি যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় মুক্তিতে আর কোনো বাধা ছিল না। পরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন।
জেলা আইনশৃঙ্খলা কমিটিতে বৈষম্যের অভিযোগ, উপেক্ষিত বিরোধীদলীয় এমপিরা
জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন বিরোধীদলীয় আইনপ্রণেতা দাবি করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন জেলার প্রশাসন তাদের কমিটির কার্যক্রম থেকে দূরে রাখছে। সংসদ সদস্যদের অভিযোগ, এর ফলে শুধু সরকারি নির্দেশনাই উপেক্ষিত হচ্ছে না, বরং তাদের নির্বাচনী এলাকার ভোটারদের প্রতিনিধিত্বের সুযোগও সংকুচিত হচ্ছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক সংসদ সদস্য জানান, সরকারি প্রজ্ঞাপনে তাদের কমিটির উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও অধিকাংশ ক্ষেত্রে তারা কোনো বৈঠকের আমন্ত্রণ পাচ্ছেন না। এমনকি কমিটির কার্যক্রম সম্পর্কেও তাদের অবহিত করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
সারা দেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোট
আগামী ১২ ও ১৫ জুন দেশব্যাপী নতুন রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে একযোগে সভা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। সংসদে ভূমিকা রাখার পাশাপাশি রাজপথেও জোটের এই তৃতীয় ধাপের আন্দোলন চলমান থাকবে বলে জানানো হয়।
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-সহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী কমিশনাররা হলেন- মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন। পুঁজিবাজারে দীর্ঘদিনের অস্থিরতা, বিনিয়োগকারীদের ক্ষোভ এবং কমিশনের অভ্যন্তরীণ অসন্তোষের মধ্যেই এ পদত্যাগের ঘটনা ঘটেছে।
বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া বিএনপির অন্তত ১৯০ জন নেতা এখন দলে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ছয়জন ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের কাছে আনুষ্ঠানিকভাবে দলে ফেরার আবেদন জমা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগ পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন সাংগঠনিক অনিয়মের অভিযোগে প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ২ হাজার ৬০০-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। তবে নির্বাচনের আগে তাদের একটি ছোট অংশকে দলে ফিরিয়ে নেওয়া হয়।
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রয়েছেন— ১. সভাপতি আবদুল মোনায়েম মুন্না ২. সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল ৩. সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া ৪. সহ-সভাপতি কামাল আনোয়ার আহাম্মদ ৫. সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ৬. সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল ৭. সহ-সভাপতি শাহ আলম চৌধুরী ৮. সহ-সভাপতি সাইদুর রহমান ৯. সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু ১০. সহ-সভাপতি আবদুল জব্বার খান ১১. সহ-সভাপতি খন্দকার এনামুল হক এনাম ১২. সহ-সভাপতি শরীফ উদ্দীন জুয়েল ১৩. সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ১৪. সহ-সভাপতি রফিক আহমেদ ডলার ১৫. সহ-সভাপতি সাইদ ইকবাল মাহমুদ টিটু ১৬. সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ১৭. সহ-সভাপতি মাহমুদুস সালেহীন ১৮. সহ-সভাপতি আতিকুর রহমান আতিক ১৯. সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল ২০. সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিন ২১. সহ-সভাপতি নাজমুল আলম নাজু ২২. সহ-সভাপতি মো. আনোয়ারুল হক ২৩. সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র) ২৪. সহ-সভাপতি রহিম উদ্দিন (যুক্তরাজ্য) ২৫. সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না ২৬. সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটু ২৭. সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম ২৮. সহ-সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ২৯. সহ-সভাপতি আজিজুর রহমান আকন্দ ৩০. সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল (দপ্তরের দায়িত্বে)