কীভাবে খুনিরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়? ভারত ‘খুনি রাষ্ট্র’: নাসীরুদ্দীন পাটওয়ারীর
NULL
A
Admin
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপটে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, কীভাবে খুনিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়?
বুধবার (৩ জুন) দুপুরে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোনো ধরনের রাজনৈতিক নাটক বা ‘জজ মিয়া’ স্টাইল তদন্তের বিরোধিতা করে প্রকৃত খুনিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার যেভাবে ঝুলে ছিল, এই হত্যাকাণ্ডের বিচার যেন কোনোভাবেই সেভাবে স্থবির না হয়ে যায়।
বেনাপোল সীমান্তে স্থানীয় শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত এই পরিদর্শনে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারত ও বিএসএফেরর কঠোর সমালোচনা করেন। তিনি ভারতকে ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফকে ‘খুনি বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে সীমান্ত হত্যার বিচার দাবি করেন। গত ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত বেনাপোলের বিপরীতে হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ-এর জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর (পুশইন) চেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
সীমান্তবাসীর দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থানহীন সীমান্ত এলাকায় মানুষ জীবিকার তাগিদে নয়, বরং পরিস্থিতির শিকার হয়। তিনি সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ঢেলে সাজানোর দাবি জানান। তার ভাষ্যমতে, বিজিবিকে কেবল নামমাত্র অস্ত্রে সীমাবদ্ধ না রেখে আধুনিক ভারী অস্ত্র, পেট্রোলিং কার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বেতন বাড়াতে হবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অপরাধী হলেও বিচারবহির্ভূতভাবে সীমান্তে কাউকে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান । তিনি ৭১, ৯০ ও ২৪-এর গণ-আন্দোলনের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
১৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী
১৮ সেপ্টেম্বর, ২০২৬
দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’
১৮ সেপ্টেম্বর, ২০২৬
জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার
১৮ সেপ্টেম্বর, ২০২৬
-
সেপারেশনে দাম্পত্যের টানাপড়েনে পরীমনি-বর্ষণ
-
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮
-
আহাদ মিঞার বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি স্থানীয়দের
-
রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ
-
এক যুগ ধরে বন্ধ জামালপুর কোর্ট স্টেশন, দুর্ভোগে যাত্রীরা
-
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
-
ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের উঠান বৈঠক
-
বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
-
জাবিতে রাস্তা উন্নয়ন ও শহীদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর উদ্বোধন
-
দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই