মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, 'মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার' হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন গোলাম পরওয়ার। এ সময় তিনি বিএনপির এই নেতার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
সাক্ষাৎকালে গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।