রাজনীতি
আ.লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
শোকবার্তায় তিনি লেখেন, ‘শোক সংবাদ; না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত হওয়া সাবেক সংসদ সদস্য, ১/১১ সরকার আমলে গ্রেপ্তারকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সর্বজন শ্রদ্ধেয় ইউসুফ হোসেন হুমায়ুন।’
১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা–৪ আসনের (দেবীদ্বার) এই সংসদ সদস্য বলেছেন, ‘রাজস্ব বরাদ্দ ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝে একজন দায়িত্বশীল ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। এসব অর্থ প্রকল্পে ব্যয় করা হয়েছে, ব্যক্তিগতভাবে এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’ রোববার (৩১ মে) দিনগত রাতে ফেসবুক লাইভে আসেন এনসিপির এ নেতা। দীর্ঘ ৪৩ মিনিটের ভিডিওতে তিনি হাতে-কলমে ১০ কোটি টাকার হিসাব তুলে ধরেন।
বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ কল্পনাপ্রসূত: তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। আজ সোমবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন। পোস্টে তিনি লেখেন, তার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে যে তার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়েছে এবং তিনি একটি চ্যানেলের মাধ্যমে বিএনপির সঙ্গে যোগাযোগ রাখেন ও বিএনপি তাকে সবুজ সংকেত দিয়েছে। এ ধরনের সব দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা বলে তিনি উল্লেখ করেন।
রাজনীতি করতে বিচারকের চাকরি ছেড়েছিলেন ঢাবির সাবেক শিক্ষার্থী দীপেন, কিন্তু ৩ মাসেই কেন মন্ত্রিত্ব ছাড়লেন?
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আবেদন করেন। প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব পালনে সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি জানান। সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন
দেশের প্রবীণ রাজনীতিবিদ ও উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পরিবারের একাধিক সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
তোফায়েল আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, দাফন ভোলাতে
দেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের প্রথম জানাজা আজ সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মৃতদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।
‘আমার কিছু হলে দায় সম্পূর্ণ আমির হামজার’
রাশেদ খাঁন অভিযোগ করেন, এমপি আমির হামজা ওয়াজ মাহফিলে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে তাকে সাধারণ মানুষের কাছে ‘হত্যাযোগ্য’ করে তোলার চেষ্টা করছেন এবং এর ফলে তার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী রাশেদ খাঁনের ওপর যেকোনো সময় ‘মব’ বা দলবদ্ধ হামলা চালাতে পারে। নিজের জীবননাশের আশঙ্কা ব্যক্ত করে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে যদি তার কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়, তবে এর সম্পূর্ণ দায় আমির হামজাকেই নিতে হবে।
খালেদা জিয়া সেজে আলোচনায় আসা সেই শিশুর বাবা পদ পেলেন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকার শাহ নাসির উদ্দিন রুমন। তিনি ‘খুদে খালেদা’ হিসেবে আলোচিত শাহ রুবাইয়া রুবাবার বাবা। রুমনের এ পদপ্রাপ্তির খবরে গৌরীপুরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায় দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান
তিনি আরও লিখেছেন, ইসলামের নামে রাজনীতি করলেও বাস্তবে দলটির আচরণ ও বক্তব্যের মধ্যে দ্বৈততা রয়েছে। সুন্নতি লেবাস ব্যবহার করেও অনেক সময় মিথ্যাচারের অভিযোগ তুলেছেন তিনি।কওমি মাদ্রাসাভিত্তিক আলেম সমাজ ও শিক্ষার্থীদের একাংশ কেন জামায়াত-শিবিরের সমালোচনা করে, তা আগে না বুঝলেও এখন বুঝতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশের একটি সিদ্ধান্তের প্রশংসা করেন।
শেষবারের মতো ভোলায় ফিরলেন তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী এবং উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক তোফায়েল আহমেদের মরদেহ নিজ জেলা ভোলায় পৌঁছেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মরদেহ বহনকারী হেলিকপ্টার ভোলা হেলিপ্যাডে অবতরণ করে। পরে জানাজার জন্য তার মরদেহ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়।
আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ওইদিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজ আদালতে হাজির হওয়ার কথা থাকলেও উপস্থিত হননি আমির হামজা। পরে আদালত তাকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।