১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা–৪ আসনের (দেবীদ্বার) এই সংসদ সদস্য বলেছেন, ‘রাজস্ব বরাদ্দ ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝে একজন দায়িত্বশীল ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। এসব অর্থ প্রকল্পে ব্যয় করা হয়েছে, ব্যক্তিগতভাবে এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’

রোববার (৩১ মে) দিনগত রাতে ফেসবুক লাইভে আসেন এনসিপির এ নেতা। দীর্ঘ ৪৩ মিনিটের ভিডিওতে তিনি হাতে-কলমে ১০ কোটি টাকার হিসাব তুলে ধরেন।

তিনি বলেন, ‘এটি স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। প্রশাসক যদি রাজস্ব খাত ও বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান রাখতেন, তাহলে এ ধরনের বক্তব্য দিতেন না। উনি এমনভাবে বলেছেন যেন আমরা টাকা নিজের পকেটে নিয়েছি। অথচ দেবীদ্বারের বিভিন্ন উন্নয়ন কাজে এই বরাদ্দ ব্যয় করা হয়েছে।’

এনসিপির এ নেতা আরও বলেন, ‘এখানে লুকানোর কিছু নেই, সবকিছু ওয়েবসাইটে আছে। যে কেউ চাইলে তা দেখতে পারে। আমি আগেও যেসব বাজেট এসেছে, সব হিসাব লাইভে এসে দিয়েছি।’

হাসনাত বলেন, ‘১০ কোটি টাকার কথা বলা হচ্ছে। আমি যখন নির্বাচিত হইনি অর্থাৎ ২০২৪–২৫ অর্থবছরে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্বসহ সব মিলিয়ে দেবীদ্বারে ৮ কোটি ৪২ লাখ টাকার প্রকল্প দেওয়া হয়েছে। এক টাকা কম না, এক টাকা বেশি না। মোট ১৪৮টি খাতে এসব প্রকল্প দেওয়া হয়েছে। তবে একটি প্রকল্পও এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। এগুলো আপনারা অনলাইনে গিয়েই দেখতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘অথচ জেলা প্রশাসক বললেন আমি ১০ কোটি টাকা নিয়ে গেছি। গত দুই দিন ধরে মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে আমরা টাকা নিয়ে গেছি, বিষয়টি গোপন করেছি। কিন্তু বাস্তবে লুকানোর কিছু নেই, সবই অনলাইনে উন্মুক্ত।’

এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক বলেন, ‘যারা প্রপাগান্ডা করেছেন, তাদের যদি জ্ঞানবুদ্ধি থাকে তাহলে ইন্টারনেটে সার্চ করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। কোন খাতে কত টাকা এবং কোন প্রক্রিয়ায় গেছে সব তথ্য পাওয়া সম্ভব।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমার এলাকার সব বরাদ্দ ও বাজেট সম্প্রতি লাইভে বিস্তারিতভাবে তুলে ধরেছি। এমনকি আমার পেজ “জবাবদিহিতা”-তেও নিয়মিত আপডেট দেওয়া হয়। সবার হাতে মোবাইল ও ইন্টারনেট আছে চাইলেই যে কেউ সবকিছু যাচাই করতে পারে। এটাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু