রাজনীতি
নির্বাচনে জিতেও এমপি হতে পারবে না বিএনপির নেতা সারোয়ার
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। মামলার নথি ও আইনজীবীদের সূত্রে জানা যায়, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ফটিকছড়ি আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে। পরে তিনি ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।
পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত সাংসদ জন্মেছেন ১৯৮১ সালে!
জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংসদে দেওয়া তার বক্তব্যের সঙ্গে নির্বাচনী হলফনামায় উল্লেখিত জন্মতারিখের অসঙ্গতি নিয়েই এ বিতর্কের সৃষ্টি হয়েছে।
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার (২৪ মে) দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির এই শুভেচ্ছা বার্তা দেন।বিবৃতিতে তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.), তাঁর স্ত্রী হযরত হাজেরা এবং পুত্র হযরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহান আদর্শে মানুষকে উদ্বুদ্ধ করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার শিক্ষা এই উৎসবের মূল চেতনা বলেও উল্লেখ করেন তিনি।
পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে শেখ তানভীর বারী হামিমের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি এখন থেকে পূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন এবং তার কার্যক্রমে আর কোনো বিধিনিষেধ থাকবে না।
বাংলাদেশ-ভারত বিভিন্ন সীমান্তে গ্রামবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ভারত থেকে কথিত ‘পুশ-ইন’ প্রচেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী কয়েকটি পয়েন্টে দুই দেশের সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সীমান্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কার খবর ছড়িয়ে পড়লে উভয় পাশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে উত্তেজনা বাড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বড় ধরনের সংঘর্ষ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু
বাংলাদেশে চলমান নানা অপকর্মের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছে এবং বিভিন্ন ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন কৃষকদলের নেতা কে এম মামুন
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশীদ খান মামুন। বৃহস্পতিবার (১১ জুন) মালয়েশিয়া সফরকালে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নতুন ভাঙনের আভাস, সিদ্ধান্ত ১০ জুন
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আবারও ভাঙনের গুঞ্জন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পর এবার বাংলাদেশ খেলাফত আন্দোলনও জোট থেকে সরে যাওয়ার বিষয়ে ভাবছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ১০ জুন।
যেকোনো সময় ছাত্রদলের কমিটি, বিতর্কিতদের পুড়তে পারে কপাল
গত মার্চের শুরুতেই বিএনপির প্রধান সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের রাকিব-নাছির কমিটির মেয়াদ শেষ হয়। এরপর থেকেই নতুন কমিটি নিয়ে ধারাবাহিকভাবে গুঞ্জন চলতে থাকে। সর্বশেষ ঈদুল আজহার পর গত বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই শীর্ষ পদকে ঘিরে ভেতরে-বাইরে শেষ মুহূর্তের নানা সমীকরণ, লবিং ও আলোচনা চলছে। একই সঙ্গে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ ও তদবিরও বাড়ছে।
‘ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট: গোলাম পরওয়ার
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিভিন্ন উপায়ে উপস্থিতি জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের প্রধান কার্যালয়টি ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই ঘটনার পর দীর্ঘদিন দলটির রাজনৈতিক কর্মকাণ্ড কার্যত স্থবির থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে আবারও নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সক্রিয়তাও বেড়েছে। এই পরিস্থিতিতে তাদের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কেনা যাচ্ছে, সাবেক শিক্ষার্থী হিসেবে আমি লজ্জিত: রাশেদ
বিরিয়ানির বিনিময়ে শিক্ষার্থীদের একটি অংশের বিবেক কেনা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সত্যিই আমি লজ্জিত ও ব্যথিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার (৬ জুন) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নবীনবরণ অনুষ্ঠানে ঢাবি শিক্ষার্থীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে তিনি এ পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “শিবির যেভাবে নবীনবরণে খাওয়াচ্ছে, আগামীর ডাকসু শিবিরের!” ঠিক এভাবেই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। আরও যারা বক্তব্য দিয়েছে, তারা প্রায় একই ধরনের কথা বলেছে। তার মানে বিরিয়ানির বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের বিবেক কেনা যাচ্ছে। সত্যিই অবাক হয়েছি। আমাদের সময়ও এত থার্ড ক্লাস মনুষ্যত্ব শিক্ষার্থীদের মধ্যে দেখিনি। মনুষ্যত্ব এখন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে।