রাজনীতি
ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচ, ভাইরাল ভিডিওর পর বিএনপি নেতা বহিষ্কার
সোমবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল জয় পাওয়ার পর মিন্টু থ্রি-পিস পরে নাচ-গানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ব্রাজিলকে নিয়ে ভাইরাল রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট এক টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত ১৬ নম্বর মঞ্জুরি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে জামায়াত নেতা
মুক্তিযুদ্ধের বিরোধিতা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন।’ মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গত পাঁচ দশক ধরে দলটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে আসছে। শনিবার মুন্সীগঞ্জ সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে- ইনশাআল্লাহ, পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের পনেরো বছরেও তা হয়নি।’ শনিবার বেলা সোয়া এগারোটায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারা দেশে আ.লীগের পার্টি অফিস আমরা ধ্বংস করেছি: ছাত্রদল সভাপতি রাকিব
‘সারা দেশের আওয়ামী লীগের দলীয় কার্যালয় আমরা পুড়িয়ে দিয়েছিলাম। আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন স্থানে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে’—এমন দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সালিশ বৈঠকে এমপি হানজালার উত্তেজিত আচরণ, ভিডিও ভাইরাল
ভাইরাল প্রায় এক মিনিটের ওই ভিডিওতে এমপি হানজালাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? এখানে কাউন্টার দিলেন কেন?” পরে তিনি টেবিল চাপড়ে বলেন, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। আমি বিচার করতে এসেছি, এখানে কাউন্টার দিলে আমি দিবো।
দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর
রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে যদি প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি পাওয়া যায় এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়, তাহলে চিফ প্রসিকিউটর হিসেবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধসহ উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা মিললে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিচার করা যেতে পারে। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগও রয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: জামায়াত আমির
ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে তাঁদের সরিয়ে নেওয়ার জন্য নানা ধরনের কথা বলা হচ্ছে। তবে জাতির সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে না। তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোট বাস্তবায়নের আন্দোলন অব্যাহত থাকবে এবং এ দাবিতে তাঁরা অনড় থাকবেন। রংপুরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
গুলশান-বনানীর বহু ভবনে নেই সেপটিক ট্যাংক, এক মাসের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ
রাজধানীর গুলশান ও বনানী এলাকার অর্ধেকেরও বেশি ভবনে সেপটিক ট্যাংক না থাকায় সেখানকার পয়ঃবর্জ্য সরাসরি লেক ও খালে গিয়ে পড়ছে। এতে গুলশান-বনানী লেকের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে রাজউক। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ভবনমালিকদের এক মাসের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের নির্দেশনা দেওয়া হচ্ছে। রাজউকের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গুলশান-বনানী এলাকায় মোট ৪ হাজার ৪০৯টি ভবনের মধ্যে মাত্র ১ হাজার ৫৪০টিতে সচল সেপটিক ট্যাংক রয়েছে। ১ হাজার ৮২২টি ভবনে কোনো সেপটিক ট্যাংক নেই। এছাড়া ১ হাজার ৪৭টি ভবনের স্যুয়ারেজ লাইন সরাসরি ওয়াসার লাইনের সঙ্গে সংযুক্ত। ফলে বিপুল পরিমাণ পয়ঃবর্জ্য প্রতিদিন লেক, খাল কিংবা ওয়াসার নেটওয়ার্কে মিশে যাচ্ছে। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোতে অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক পিট রয়েছে কি না, তা যাচাই করতে এই জরিপ চালানো হয়। এ নিয়ে সোমবার (৬ জুলাই) উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে। বৈঠকে এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) ও সুয়ারেজ লাইন আধুনিকায়নের প্রস্তাবও তোলা হতে পারে।
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে। সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।