রাজনীতি
১২ লাখ টাকার বিল বাকি রেখেই হোটেল ছাড়লেন এনসিপি নেতারা!
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি আবাসিক হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে প্রায় আট মাস অবস্থান করে বকেয়া ভাড়া না পরিশোধ এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, দুটি কক্ষে নিয়মিত কয়েক ডজন নেতার যাতায়াত ছিল এবং সেখানে দিন-রাত নারীদেরও অবাধ আনাগোনা চলত। এসব অভিযোগ উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
ছয় এমপিকেই শিবির-ঘনিষ্ঠ বললেন আব্দুল্লাহ হিল বাকী
আব্দুল্লাহ হিল বাকীর দাবি, এনসিপির ছয় এমপি কোনো না কোনো সময় শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের কেউ সাংগঠনিকভাবে সম্পৃক্ত ছিলেন, আবার কেউ কোচিং শিক্ষকতার মাধ্যমে সংগঠনটির সঙ্গে সম্পর্ক রেখেছেন বলে মন্তব্য করেন তিনি। শনিবার (২০ জুন) দিবাগত রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি: রুহুল কবির রিজভী
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত প্রকাশ ঘটেছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে।
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
তিন মামলায় জামিন পেলেন মমতাজ বেগম
সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম তিনটি পৃথক মামলায় ছয় মাসের জন্য জামিন পেয়েছেন। সোমবার (১৫ জুন) উচ্চ আদালতের বিচারপতি মো. খাইরুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মমতাজের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবী। মমতাজের পক্ষে আইনজীবী জানান, উচ্চ আদালত তিনটি মামলায় ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। তবে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় জামিন আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম
জুলাই আন্দোলনের প্রায় দুই বছর পরও আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর হয়েছে। আমরা বলেছিলাম, জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা পাইনি।’
অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। এরপর মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় নির্বাচন কবে? আ.লীগকে নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি জানতে চান, স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। তবে জবাবে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে গিয়ে মন্ত্রী বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, থানার সামনে বিক্ষোভ
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সমাবেশের মঞ্চে ওঠেন এনসিপির নেতারা। এ সময় বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের মধ্যেই দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কয়েকজন নেতা বক্তব্য দেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলে মঞ্চে সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সরকারে নতুন চমক, দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে সভাপতি করে জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৪ জুন) সংসদে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
স্বেচ্ছাসেবক দলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে সরকার গঠনের পর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরীসহ গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে দলটি। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ কয়েকটি সংগঠনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে গত মাসে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।